July 4, 2026, 12:23 am
শিরোনামঃ
চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ দুই মাদক কারবারি গ্রেফতার নেতাকর্মীদের চোখে এখন আর জল নেই, আছে শুধুই আগুন, এই আগুন বিস্ফোরিত হবে শীঘ্রই – ওবায়দুল কাদের জামাতের সাথে বিএনপির বিরোধ লোক দেখানো-গৌতম লাহিড়ী কমলনগরে বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির ছাত্র অসুস্থ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ রাজস্ব আদায়ে ময়মনসিংহ সদর এসিল্যান্ডের সাফল্য, এক অর্থবছরে আদায় প্রায় ১৫ কোটি ৮০ লাখ টাকা জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিএনপির সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির বক্তব্যকে ‘অযাচিত’ দুদকের নতুন কমিশনার হিসেবে ড. মো. আশরাফুর রহমানের নাম আলোচনায় বিভিন্ন জেলায় ব্যবসায়ীদের ধান গ্রহণ, কৃষকদের হয়রানির অভিযোগ তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৮২ জন গ্রেফতার ধোবাউড়া সাবরেজিস্টার অফিসে শ্রেণি জালিয়াতিতে সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপির শ্রদ্ধা

Reporter Name

প্রথম বাংলা – মহান বিজয় দিবস উপলক্ষে মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান আজ ১৬ ডিসেম্বর ২০২৩ শনিবা র সকাল সাড়ে সাতটায় রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোঃ মোস্তাফিজুর রহমান বিপিএএ,ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ,বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপি এম (বার),পিপিএম এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

পরে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ,বাংলাদেশ চৌধু রী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার),পিপিএম পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান।

এরপর বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মোঃ মনিরুল ইসলাম বিপিএম (বার),পিপিএম (বার) এর নেতৃত্বে অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ,ডিএমপি কমিশ নার হাবিবুর রহমান বিপিএম (বার),পিপিএম (বার), বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (বিপিউব্লিউএন) এর সভাপতি ও স্পেশাল ব্রাঞ্চের ডিআইজি আমেনা বেগম বিপিএম এর নেতৃত্বে বিপিউব্লিউএন নেতৃবৃন্দ, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

এছাড়া,বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনা ক) সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরীর নেতৃত্বে পুনাক নেতৃবৃন্দ পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।

উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কালজয়ী আহবানে সাড়া দিয়ে ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে রাজারবাগ পুলিশ লাইনসে তৎকালীন পুলিশের বাঙালি সদস্যরা পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।



Our Like Page
Developed by: BD IT HOST