May 2, 2026, 9:19 pm
শিরোনামঃ
৩ মে থেকে হাওর অঞ্চলের ধান-চাল সংগ্রহ শুরু করবে সরকার নরসিংদীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন গ্রেফতার দুই নিজেকে ‘শ্রমিক’ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর অগ্রণী ব্যাংকের অর্থ আত্মসাৎ: ক্যাশ অফিসারের ১০ বছরের কারাদণ্ড গণপূর্তে অদৃশ্য সিন্ডিকেটের দাপট: অভিযোগ, মামলা কারওয়ান বাজার পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন করলেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার ডিবির পৃথক অভিযানে ৮ কেজি হেরোইন, ইয়াবা, ফেনসিডিল ও ২৫৫ কেজি গাঁজাসহ ছয়জন গ্রেফতার সত্য কখনো চাপা থাকে না”শেখ হাসিনা বাংলাদেশ সামরিক বাহিনীর প্রতারণার শিকার আমরা নারী কাবাডির উন্নয়নে আরও জোরালো পদক্ষেপ নেব : আইজিপি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শাহজাদপুরে এনডিপি-এসইপি-ডেইরী প্রকল্পের সমাপনী কর্মশালা

Reporter Name

মো: সবুজ হোসেন রাজা,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

গত ২৯ নভেম্বর ২০২৩,বুধবার,পল্লী কর্ম-সহায়ক ফাউ ন্ডেশন (পিকেএসএফ) এবং বিশ্বব্যাংক এর আর্থিকসহ যোগিতায় ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি ) কর্তৃক বাস্তবায়িত সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজে ক্ট (এসইপি)’র আওতায় ‘‘বাংলাদেশে যমুনা নদী বাহি ত উত্তরাঞ্চলের ডেইরী বিজনেজ ক্লাস্টারকে নিরাপদ দুগ্ধ ও দুগ্ধজাতপণ্য উৎপাদনের জন্য পরিবেশ উন্নয় নের অনুশীলন প্রচার করা’’ উপ-প্রকল্পের সমাপনী ক র্মশালা শাহজাদপুর উপজেলা শহীদ স্মৃতি মিলনায়তন হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ কামরু জ্জামান,উপজেলা নির্বাহী অফিসার,শাহজাদপুর, সিরাজগঞ্জ। কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা প্রফেসর মোঃ আজাদ রহমান, উপজেলা চেয়ারম্যান, শাহজাদপুর উপজেলা পরিষদ।

মোঃ লিয়াকত আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

এনডিপি এই উপ-প্রকল্পটির আওতায় উদ্যোক্তাদের টেকসই ও পরিবেশগত উন্নয়ন,পণ্যের বহুমাত্রিকীকর ণ,পণ্যের সাধারণ ব্র্যান্ডিং এবং প্রিমিয়াম বাজারেপ্রবে শের মাধ্যমে খামারীদের আয় বৃদ্ধি,টেকসই ও পরিবে শ বান্ধব খামার ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যেসিরাজগঞ্জ জেলার শাহজাদপুর ও রায়গঞ্জ উপজেলায় কার্যক্রম পরিচালনা করে আসছে।ক্ষুদ্র উদ্যোক্তা ও ব্যবসায়ী দের আয় বৃদ্ধি এবং পরিবেশ উন্নয়নের অনুশীলন চর্চা করাই ছিল এই প্রকল্পের মূল লক্ষ্য।

কর্মশালায় উপস্থিত ছিলেন জনাব মোঃ কামরুজ্জামান (পিপিএম সেবা) অতিরিক্ত পুলিশ সুপার শাহজাদপুর সার্কেল। লায়লা ফেরদৌস,সহকারী অধ্যাপক,রবীন্দ্র বিশ্ববিদ্যালয়,বাংলাদেশ। উম্মে শিহা আলম,বৈজ্ঞানি ক কর্মকর্তা,বিএলআরআই। ডা. মোঃ বেলাল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা,শাহজাদপুর,সিরাজ গঞ্জ। ডাঃ মোঃ বাবুল আক্তার, ব্যবস্থাপক (সিডিটি) মিল্কভিটা বাঘাবাড়ী। জনাব মোঃ রেজাউল করিম (ডবস্নুউ এইচ আই ), ফায়ার সার্ভিস।

প্রকল্পের ম্যানেজার জনাব আব্দুল মালেক আকন্দ সমাপনী কর্মশালায় প্রকল্পের অগ্রগতি সম্বন্ধে জানান, প্রকল্পের দুধ উৎপাদনকারী খামারীদের নিরাপদ দুধ উৎপাদনের লক্ষ্যে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান,বিনা মূল্যে গবাদী প্রাণির কৃমিনাশক ও টিকা প্রয়োগ,ঘাস চাষ,বর্জ্য ব্যবস্থাপনা,খাদ্য ব্যবস্থাপনা,নিয়মিত পরিবে শ ক্লাব মিটিং,

উন্নত গোয়াল ঘর তৈরীর জন্য অনুদান প্রদান সহ নিরা পদ দুধ সংগ্রহের জন্য বিভিন্ন স্থানে ভিলেজ মিল্ক কালেকশন সেন্টার স্থাপন এবং দুধ সংগ্রহের জন্য দুধ সংগ্রহকারীদের গামবুট, এপ্রোন, হেয়ার নেট, মাক্স এবং হ্যান্ড গেস্নাভস বিতরণ করা হয়েছে। এছাড়াও পণ্যের মান উন্নয়ন, সরকারীভাবে পণ্য পরীক্ষার মাধ্যমে বিএসটিআই করণ, মোড়ক উন্নয়ন এবং বিভিন্ন আধুনিক প্রযুক্তির মাধ্যমে (ই কমার্স, ওয়েব সাইট ডেভেলপমেন্ট) ব্যবসা বিস্তৃতির কাজ করা হয়েছে।

প্রধান অতিথি প্রফেসর মোঃ আজাদ রহমান তার বক্তব্যে বলেন, দুধ একটি আদর্শ খাদ্য। দেশের উৎপাদিত মোট দুধের ৬০ ভাগ দুধ শাহজাদপুর উপজেলার খামারীরা উৎপাদন করে। খামারীরা যাতে কম মূল্যে দুধ উৎপাদন করতে পারে তার জন্য খামারীদের সাইলেজ ও ব্যাপকভাবে ঘাস উৎপাদনের উপর জোর দিতে বলেন।
মিল্কভিটার ম্যানেজার ডাঃ বাবুল আক্তার উপস্থিতঅতি থিদের বলেন,এনডিপি-এসইপি ডেইরী প্রকল্পেরএকটি বড় সাফল্য। এনডিপি প্রচুর ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে সদস্যদের প্রশিক্ষিত করেছে।তিনি স্বল্প শিক্ষিত পল্লী প্রাণী চিকিৎসকদের মধ্যে যারা চিকিৎসার নামে অপচিকিৎসা দিচ্ছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার পরামর্শ দেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ বেলাল হোসেন জানান, এনডিপি এসইপি (ডেইরী) প্রকল্পটি ছিল খামারীবান্ধব। এনডিপি এই প্রথমবারের মতো পোতাজিয়াতে প্রায় ৫০ বিঘা জমিতে ভুট্টা চাষ করেও সাইলেজ তৈরী করেছেন। ফলে বন্যার সময় গবাদী প্রানীর খাদ্য খরচ ৩০% হ্রাস পেয়েছে এবং দুধ উৎপাদন বৃদ্ধি পেয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ কামরুজ্জামান বলেন,বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের আলোচনার মাধ্য মে প্রতীয়মান হয় যে, এনডিপি এসইপি ডেইরী ফার্ম প্রকল্পটি সফলতার সাথে কার্যক্রম বাস্তবায়ন করেছে। তিনি এই প্রকল্পের সংশিষ্ট কর্মকর্তদের এবং দাতাসংস্থা কে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এছাড়াও উপস্থিত ছিলেন প্রকল্পের লাইভস্টক অফিসা র ডাঃ মোঃ তৌফিকুল হক,পরিবেশ কর্মকর্তা মাহমুদুর রহমান,টেকনিক্যাল অফিসার ডাঃ মোঃ মুকতাদিও করিম খানঁ,মার্কেটিং অফিসার তাহসীন মাহমুদ এবং ফাইন্যান্স এন্ড প্রকিউরমেন্ট অফিসার মোঃ আজাহার আলী।



Our Like Page
Developed by: BD IT HOST