October 9, 2026, 2:31 pm
শিরোনামঃ
বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত ডিআইজি মোঃ হুমায়ুন কবিরের জানাজা সম্পন্ন ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮০, মামলা ৫১ সরকারি কর্মচারীর অর্থ হাতিয়ে নিতে অভিনব কৌশলে একটি চক্র খাদ্যে অধিদপ্তরের ১৩ সিএসডিতে নতুন ব্যবস্থাপক পদায়ন গোপনীয় প্রতিবেদনে খাদ্য অধিদপ্তরের ঠিকাদার সোহাগের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পশ্চিম দিঘলীতে সরকারি খাস জমি দখল ও ভূয়া নথিতে জমি বিক্রির চেষ্টার অভিযোগ মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে :মহামান্য রাষ্ট্রপতি আতপ চালের চাহিদা ও ভোগ নিয়ে গবেষণা জরুরি : খাদ্যমন্ত্রী কুড়িগ্রামের রাজারহাটে আসন্ন দুর্গাপূজাকে ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শাহজাদপুরে জুয়া অভিযান, নগদ টাকাসহ আটক ৪, পলাতক ১৭
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শাহজাদপুরে কেন্দ্রীয় সমবায় সমিতির নতুন দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যানকে সংবর্ধনা

Reporter Name

মো: সবুজ হোসেন রাজা,সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কেন্দ্রীয় সমবায় সমিতির দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদের দায়িত্ব গ্রহণ উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ জুন) দুপুরে উপজেলা বিআরডিপি কার্যালয়ে এ সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু।

এ সময় নবনিযুক্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদকে ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা বিআরডিবির কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সবুজ এবং পৌর বিএনপির সাবেক সভাপতি ইমদাদুল হক নওশাদ প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিআরডিবি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।পরে নেতৃবৃন্দ দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান কে মিষ্টিমুখ করান এবং তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।



Our Like Page
Developed by: BD IT HOST