April 24, 2026, 9:40 am
শিরোনামঃ
বুড়িচংয়ে সাংবাদিকের ওপর হামলা: মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ শিশু ফাতেমার পরিবারে প্রতিমাসে খাবার পাঠিয়ে প্রশংসিত প্রধানমন্ত্রী পরানগঞ্জে খাল খনন কার্যক্রম পরিদর্শন করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ময়মনসিংহ ডিএনসি”র গোয়েন্দা কার্যালয়ের অভিযানে চার হাজার পিচ ইয়াবা সহ এক নারী গ্রেফতার বোরো মৌসুমে ধান, চাল ও গম সংগ্রহের লক্ষ্যমাত্রা ও মূল্য নির্ধারণ : ৩ মে থেকে ধান ও গম এবং ১৫ মে থেকে চাল সংগ্রহ শুরু ডিএমপির ট্রাফিক পুলিশ কর্তৃক এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে সহায়তা পেল শতাধিক পরীক্ষার্থী ভূমি মন্ত্রণালয়ের বড় পদোন্নতি: ৩২১ জন সার্ভেয়ার ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কানুনগো পদে পদোন্নতি ময়মনসিংহে বিএনপির নেতা বডি মাসুদ গ্রেফতার: ১২ লাখ টাকার ভারতীয় জিরা উদ্ধার এনবিআরের রাজস্ব ঘাটতি ৯৮ হাজার কোটি টাকা ময়মনসিংহে কলেজ ছাত্র হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদন্ড ও ২ জনের কারাদন্ড
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শাহজাদপুরে গুণীজন সংবর্ধনা ও শীতবস্ত্র বিতরণ

Reporter Name

মো: সবুজ হোসেন রাজা, সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার পাড়কোলা গ্রামে পাড়কোলা ইয়ুথ ক্লাব, সালেহা-জালাল ফাউন্ডেশন এবং মান্না-পান্না-রানু স্মৃতি পরিষদের উদ্যোগে এক ব্যতিক্রমী গুণীজন সংবর্ধনা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৪ ডিসেম্বর,মঙ্গলবার বিকেলে পাড়কোলা বাজার মসজিদ সংল গ্ন মীর মার্কেট চত্বরে এই আয়োজন সম্পন্ন হয়। সমাজ সেবক মীর সামীউল ইসলামের আহ্বানে এবং হোপ ফাউন্ডেশ নের কান্ট্রি ডিরেক্টর ও পাড়কোলা ইয়ুথ ক্লাবের প্রতিষ্ঠাতা কে এম জাহিদুজ্জামানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলার নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনেটারি ইন্সপেক্টর গাজী নাজিমুদ্দিন,শাহজাদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আল আমিন হোসেন,সহ-সভাপতি শফিউল হাসান চৌধুরী , যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া মাহমুদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মীর্জা হুমায়ন এবং বিশিষ্ট সমাজসেবক শাহবাজ খান সানি।

অনুষ্ঠানে অতিথিবৃন্দকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া পাড়কোলা ইয়ুথ ক্লাবের উদ্যোগে মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি বিতরণ এবং অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

সামাজিক উন্নয়ন ও সেবামূলক কার্যক্রমের এই আয়োজন পাড়কোলা গ্রামে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে।



Our Like Page
Developed by: BD IT HOST