October 9, 2026, 8:57 am
শিরোনামঃ
পশ্চিম দিঘলীতে সরকারি খাস জমি দখল ও ভূয়া নথিতে জমি বিক্রির চেষ্টার অভিযোগ মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে :মহামান্য রাষ্ট্রপতি আতপ চালের চাহিদা ও ভোগ নিয়ে গবেষণা জরুরি : খাদ্যমন্ত্রী কুড়িগ্রামের রাজারহাটে আসন্ন দুর্গাপূজাকে ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শাহজাদপুরে জুয়া অভিযান, নগদ টাকাসহ আটক ৪, পলাতক ১৭ ময়মনসিংহে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণে কমিশন দাবির অভিযোগ, সার্ভেয়ার মালেকে এর বিরুদ্ধে দিল্লিতে হাইকমিশনার ত্রিবেদীর আকস্মিক ছুট, তারেক রহমানের বিশেষ বার্তা নিয়ে মোদীর সঙ্গে বৈঠকের গুঞ্জন শাহজাহানপুর থানা পুলিশের অভিযানে গলা কেটে হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন: বোন ও ভগ্নিপতি গ্রেফতার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার-বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়: নবীন পুলিশ কর্মকর্তাদের প্রতি আইজিপি “সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করুন”
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শাহজাদপুরে জনপ্রিয় হচ্ছে কৃষক মাঠ স্কুল : কৃষক শিখছে নিরাপদ ফসল উৎপাদন কৌশল

Reporter Name

মো: সবুজ হোসেন রাজা,সিরাজগঞ্জ প্রতিনিধি:

শাহজাদপুর উপজেলায় পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় কৃষক মাঠ স্কুলে কৃষকেরা নিরাপদ ফসল উৎপাদনের কলাকৌশল হাতে কলমে শিখছে।
কৃষকের আগ্রহ বাড়ছে নিরাপদ ফসল উৎপাদনে সেই সাথে জনপ্রিয় হচ্ছে কৃষক মাঠ স্কুল।
সরেজমিন দেখা যায়, নরিনা ও পোতাজিয়া ইউনিয়নে দুটি কৃষক মাঠ স্কুল চালু রয়েছে।
স্কুল গুলোতে নারী ও পুরুষ কৃষক রয়েছে মোট ২৫ জন। মোট ১৪ টি ক্লাশের মাধ্যমে হাতে কলমে কৃষির নতুন বিভিন্ন প্রযুক্তি, বিভিন্ন কৌশল সহ নিরাপদ ফসল উৎপাদনের কলাকৌশল শেখানো হয় কৃষকদের। সপ্তাহে নির্ধারিত একটি দিনে ক্লাশটি অনুষ্ঠিত হয়, সকল কৃষক স্বতস্ফূর্তভাবে ও নিয়মিত ক্লাশে উপস্থিত হয়।

স্কুলের এক কৃষক জানান যে, তারা এই স্কুলে অনেক কিছু শিখছে, যেমন- কোনটা উপকারী পোকা, উপকারী পোকা কিভাবে আমাদের ফসলের উপকার করে, সেগুলা কিভাবে সংরক্ষণ করবো। রোগ পোকা আক্রমনে কোন পদ্ধতিতে তা দমন সহজ ও কার্যকর হবে সেটা জানতে পারছি। এছাড়া তিনি জানান, এখানে বেশির ভাগ ক্লাশ প্রাক্টিক্যাল নির্ভর। মাঠ থেকে বিভিন্ন পোকা মাকড় ধরে এনে দেখানো হয়, কোনটা উপকারী, কোনটা ক্ষতিকর। ক্ষতিকর পোকা কিভাবে ক্ষতি করে, কোন পোকা নিয়ন্ত্রনে কোন পদ্ধতি বেশি কার্যকর তা হাতে কলমে শিখানো হচ্ছে। এছাড়া বিভিন্ন ফসল উৎপাদনের নতুন প্রযুক্তিও হাতে কলমে শিখানো হয় এই স্কুলগুলোতে।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জেরিন আহমেদ জানান যে, চলতি ২০২৩-২৪ অর্থ বছরে শাহজাদপুর উপজেলায় খরিপ-১ মৌসুমে পোতাজিয়া ও নরিনা ইউনিয়নে ০২ টি কৃষক মাঠ স্কুল চলমান রয়েছে। বাংলাদেশে গত বছরে প্রায় ৪০ হাজার টন বালাইনাশক ফসলী জমিতে ব্যবহার করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় ৫ হাজার কোটি টাকা। তাই রাসায়নিক সার পরিহার করে জৈব পদ্ধতিতে কৃষক দের চাষাবাদে অনুপ্রাণিত করার জন্য কৃষি অফিস এসব স্কুল পরিচালনা করে আসছে।



Our Like Page
Developed by: BD IT HOST