August 17, 2026, 10:01 am
শিরোনামঃ
৭৭ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা মতিঝিল বিভাগ কোম্পানীগঞ্জের চরকলমীর গৃহবধু কোহিনুর নেশাখোরস্বামী জহিরের নির্যাতনে পঙ্গু হয়ে মানবেতর জীবন কাটাচ্ছে দুই-তিন বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই : প্রধানমন্ত্রী বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে আমাদের সবাইকে সচেতন হতে হবে : ডিসি ময়মনসিংহ মাননীয় প্রধানমন্ত্রীর আগমন ও জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্‌যাপন উপলক্ষ্যে কিশোরগঞ্জে ব্যাপক প্রস্তুতি চলন্ত রিকশা থেকে নারীর চেইন ছিনতাই, শাহবাগ ট্রাফিক পুলিশের তৎপরতায় ছিনতাইকারী গ্রেফতার ময়মনসিংহের ত্রিশালে পুরাতন ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি, হুমকিতে জনস্বাস্থ্য ও পরিবেশ বেগমগঞ্জ সাব-রেজিস্ট্রী অফিসে স্বঘোষিত দূর্নীতিবাজ, পিএস বাবুর অবৈধ অর্থ বানিজ্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আধুনিক এআই প্রযুক্তিনির্ভর “অটো ফাইন সিস্টেম” চালু করছে হাইওয়ে পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শাহজাদপুরে জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

Reporter Name

মো: সবুজ হোসেন রাজা,শাহজাদপুর,প্রতিনিধি:

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন দিনব্যাপি নানা কর্মসূচির আয়োজন করে।

রোববার সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বরের স্বাধীনতা স্মৃতি স্তম্ভে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা পরিষদ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জা মান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদে র চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান ,ভাইস-চেয়ারম্যান লিয়াকত আলী,উপজেলা কৃষি কর্ম কর্তা কৃষিবিদ জেরিন আহমেদ,উপজেলা স্বাস্থ্য ও পরি বার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন আলম,থানার অফিসার ইনচার্জ মো. খায়রুল বাশার প্রমূখ।আলোচ না সভা শেষে ‘কিরাত,হামদ ও নাত, চিত্রাঙ্কন,রচনা ও আবৃত্তি’বিষয়ে ৩৩ জন প্রতিযোগি বিজয়ীদেরপুরস্কার বিতরণ করা হয়।



Our Like Page
Developed by: BD IT HOST