August 8, 2026, 7:27 am
শিরোনামঃ
নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব সারাদেশে পুলিশের হাই অ্যালার্ট জারি গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি-২০২৬ এর প্রথম সভা অনুষ্ঠিত কতোয়ালি থানা এলাকায় বিশেষ অভিযান চকরিয়ায় বিশ্বাসভঙ্গের মাধ্যমে প্রতারণা, প্রবাসির ৪২ লাখ টাকা আত্মসাত,মামলার আসামি কারাগারে উসকানিমূলক অপপ্রচার নিয়ে পুলিশের সতর্কবার্তা কালিয়াকৈরে বিডি ক্লিনের একপাশে ময়লার স্কোপ অন্য পাশে ছিল সুন্দর আগামী স্বপ্ন সিআইডি প্রধানের সঙ্গে ইতালিয়ান স্টেট পুলিশ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ একযোগে ৪ মন্ত্রণালয়ে নতুন সচিব, ২ জনের পদোন্নতি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শাহজাদপুরে জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল মাহফিল

Reporter Name

মো: সবুজ হোসেন রাজা,সিরাজগঞ্জ প্রতিনিধি-

সিরাজগঞ্জের শাহজাদপুরে আজ ৩ রা নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি আয়োজন করেন বঙ্গবন্ধু পরিষদ, শাহজাদপুর উপজেলা শাখা।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. আব্দুল হাই (অধ্যক্ষ অব:)।এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি টিপু শেখ, অত্র পরিষদের সকল সদস্যবৃন্দ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন মো: মশিউর চৌধুরী, এ্যাডভোকেট, অতিরিক্ত জেলাও দায়রা জজ প্রথম আদাল, জজকোর্ট সিরাজগঞ্জ। তিনি বলেন, আজকের এই দিনে বাংলার চার নেতাকে জেলখানায় নির্মমভাবে হত্যা করা হয়। বাঙালির মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে দেওয়ার জন্যেই এই নির্মম পরিকল্পনা করা হয়।

এ্যাড. মো: আব্দুল হাই বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর দেশের নেতৃস্থানীয় চার নেতাকে হত্যা করে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার জন্যই এই নির্মম হত্যাকাণ্ড পরিচালনা করা হয়।

পরিশেষে উপস্থিত বক্তারা, জেলে হত্যাকৃত নেতাদের আত্মার মাগফিরাত কামনা করে ও তাদের অতি শ্রদ্ধা বেদনের মাধ্যমে বক্তব্য শেষ করেন।



Our Like Page
Developed by: BD IT HOST