October 10, 2026, 12:18 pm
শিরোনামঃ
শাহজাদপুরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় বিভিন্ন উপকরণ বিতরণ দেশে চাহিদার তুলনায় বেশি খাদ্য মজুদ আছে : খাদ্যমন্ত্রী শাহজাদপুরে ডঃ এম‌ এ মতিন স্মৃতি নৌকা প্রতিযোগিতায় চূড়ান্ত পর্ব মাইলস্টোনের বিমান দুর্ঘটনায় নিহত সারিয়ার স্মরণে দোয়া মাহফিল, মেয়ের স্মৃতিতে মসজিদ নির্মাণ বাবার কলকাঠি নেড়েছেন ইউএনও,‎সারের লাইসেন্স দিতে প্রশাসনের লোকেরা কত নিয়েছেন সবই জানি, এমপি পলাশবাড়ীতে সমকামিতার অভিযোগে বরকে সালিশে তওবা করিয়ে সংশোধনের সুযোগ… জাতীয় পর্যায়ে “”শ্রেষ্ঠ গুণী শিক্ষক” সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রাজশাহী আরসিফুডের অঙ্গীকার নামা নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া শাহজাদপুরে স্বাস্থ্য কমপ্লেক্সেপ্যাথলজিকালও বেস্ট ফিডিং কর্নারের উদ্বোধন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শাহজাদপুরে ডঃ এম‌ এ মতিন স্মৃতি নৌকা প্রতিযোগিতায় চূড়ান্ত পর্ব

Reporter Name

গোলজার হোসেন হীরা বিশেষ প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুরে, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচের আসর ড. এম এ মতিন স্মৃতি পানসি নৌকা বাইচ- ২০২৬ এর চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত। ফাইনাল টানে কৈবর্তগাতি একতা এক্সপ্রেসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বন্যা কান্দি নিউ একতা চ্যালেঞ্জার।

শাহজাদপুর উপজেলার শ্রীফলতলা গ্রামের করতোয়া নদীতে আয়োজিত ড. এম এ মতিন স্মৃতি পানসি নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল খেলা উপভোগ করেন এবং চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ১১০ সিসি ও ১০০ সিসি মোটরসাইকেল পুরস্কার প্রদান করেন স্বাস্থ্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রফেসর ড. এম‌এ মুহিত এম পি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সহধর্মিণী স্থপতি ফাহমিদা মুহিত, মন্ত্রীর একান্ত সহকারী মোঃ আল মামুন, উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন ও ফরিদুল ইসলাম ভূমি এসি ল্যান্ড, শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু, সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল জব্বার, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ ইয়াছিন আলী, কৃষক দলের সভাপতি আবু বকর রঞ্জু, ওলামা দলের আব্দুস সালাম, হাফেজ স্বপন ও সুজন, হাবিবুল্লাহ নগর ইউপি চেয়ারম্যান প্রার্থী হেলাল মিয়া, রফিকুল হাসান বাবুল চেয়ারম্যান পদপ্রার্থী,আলহাজ্ব মনি চেয়ারম্যান পদপ্রার্থী, নৌকা বাইচ আয়োজক কমিটির আহ্বায়ক শাহাদত হোসেন ও যুগ্ম আহ্বায়ক রাসেল হোসেন, রাজু আহমেদ বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ষপ্রমুখ।

শুক্রবার বেলা ৩টায় প্রথমে সেমিফাইনালের ৪টি টান অনুষ্ঠিত হয়, তাতে অংশগ্রহণ করে পদ্মা এক্সপ্রেস বনাম নব শক্তি ফাইটার, আল মদিনা বনাম নলুয়া একতা চ্যালেঞ্জার, কৈবর্ত গাতী বনাম সোনার বাংলা, মায়ের দোয়া বনাম বন্যা কান্দি। পরে কৈবর্ত গাতী একতা এক্সপ্রেসের সাথে বন্যা কান্দি নিউ একতা চ্যালেঞ্জার ফাইনালে উত্তীর্ণ হয়। ফাইনালে কৈবর্ত গাতী একতা এক্সপ্রেসকে হারিয়ে বন্যা কান্দি নিউ একতা চ্যালেঞ্জার চ্যাম্পিয়ন হয়।



Our Like Page
Developed by: BD IT HOST