October 11, 2026, 2:06 pm
শিরোনামঃ
নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রীর ধর্ষণচেষ্টা প্রতিহতের জেরে স্বেচ্ছাসেবক দল নেতা সাদ্দাম কে গলা কেটে হত্যা: আটক ১, জড়িতদের ফাঁসির দাবি নোয়াখালী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত… দুর্গাপূজায় পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে : আইজিপি* ময়মনসিংহ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে কোতোয়ালি ও ডিবির ওসি লক্ষ্মীপুরে পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ ‎কোটি টাকার মালিক ড্রাইভার মোজাহার রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখা, খাদ্য সংরক্ষণে সক্ষমতা বাড়ানোর নির্দেশ খাদ্যমন্ত্রীর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৫২, মামলা ৩২ ময়মনসিংহ সদরের ভাবখালী ইউনিয়ন ভূমি কর্মকর্তার ঘুষ বাণিজ্য ও অসদাচরণে অতিষ্ঠ সেবাগ্রহীতারা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শাহজাদপুরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় বিভিন্ন উপকরণ বিতরণ

Reporter Name

মোঃ গোলজার হোসেন হীরা বিশেষ প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় জেলে, অসহায় পরিবার, শিক্ষার্থী ও প্রতিবন্ধীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
শাহজাদপুর উপজেলা পরিষদের শহীদ স্মৃতি হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাঃএম এ মুহিত এমপি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. ফরিদুল ইসলাম।

অনুষ্ঠানে মৎস্যজীবীদের মাঝে জাল, অসহায় পরিবারের জন্য সেলাই মেশিন, শিক্ষার্থীদের মাঝে racket, রাকেট, স্কুলব্যাগ ও ফুটবল, প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার এবং পূজামণ্ডপে অগ্নিনির্বাপক যন্ত্র বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ডাঃ এম এ মুহিত বলেন, শাহজাদপুরের মানুষের সঙ্গে সমন্বয় করে কাজ করতে চান তিনি। সরকারি সহায়তা প্রদানে কোনো বৈষম্য থাকবে না। চাহিদা ও সক্ষমতা অনুযায়ী সরকারি সহায়তার মাধ্যমে সমাজকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ভবিষ্যতে মেয়েদের জন্য ক্যারম বোর্ড দেওয়ার বিষয়েও নির্দেশনা দেন।

অনুষ্ঠানে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন,উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডাক্তার মাসুদ রানা উপজেলা বিএনপির সভাপতি ইকবাল হাসান হিরু, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ,

সিনিয়র সহসভাপতি আব্দুল জব্বার, পৌর বিএনপির সাবেক সভাপতি এমদাদুল হক নওশাদ, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী, স্মৃতি সংসদের সভাপতি রেজাউল ইসলাম রাজা, সাধারণ সম্পাদক আব্দুস সালাম তোতা, শাহজাদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল আমিন হোসেন, উপজেলা কৃষক দলের সভাপতি আবুবক্কার রঞ্জু, কমল শাহা মিন্টু আহবায়ক বাংলাদেশ পূজা উদযাপন front, ফ্রন্ট সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ কর্মসূচির মাধ্যমে প্রতিবন্ধী সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জীবনমান উন্নয়ন ও স্বাবলম্বী হতে সহায়তা করার উদ্যোগ নেওয়া হয়।



Our Like Page
Developed by: BD IT HOST