
মো: সবুজ হোসেন রাজা,সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুরে জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে শাহজাদপুর উপজেলা মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আ য়োজিত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কার্যানির্বাহী সদস্য এবং সিরাজগঞ্জ-৬, শাহজাদপুর আসনের এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতা।
উপজেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহানারা খাতুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাথী তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রী য় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সাজ্জাদ হায়দার লিটন, উপজেলা আওয়ামী লীগের সদস্য সামছুল আলম,সদস্য কে এম নাছির উদ্দিন,সদস্য ইলীমগীর মাসুদ জেম,
সাবেক বিজ্ঞান ও প্রযুক্রি বিষয়ক সম্পাদক মহি উদ্দিন মহির, মহিলা বিষয়ক সম্পাদক শিল্পি আরা খাতুন,কৃষক লীগের সভাপতি শরিফুল ইসলাম মনি,সাধারণ সম্পাদক জসিম উদ্দিন,স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি ফারুক হাসান কাহার,স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নিয়ন মাহমু দ,যুব মহিলা লীগের আহ্বায়ক সিলভী পারভীন মিঠু প্রমুখ।
আলোচনা সভায় বলা হয়,১৫ আগস্ট এর হত্যাকাণ্ড সংগ ঠিত না হলে এই দেশ অনেক আগেই সোনার বাংলায় রূপ নিতো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।