সিরাজগঞ্জের শাহজাদপুরে সাত দিনব্যাপী বৃক্ষ মেলা- ২০২৩ উদ্বোধন হয়েছে।বুধবার দুপুরে উপজেলা প্রশা সন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপ জেলা পরিষদ প্রাঙ্গণে (কৃষি চত্বর) মেলার উদ্বোধন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরু জ্জামান এর সভাপতিত্বে এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জেরিন আহমেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মো. লিয়াকত আলী,মহিলা ভাইস চেয়ার ম্যান এলিজা খান,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মনির গণি চৌধুরী শুভ্র প্রমূখএছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউপি চেয়া রম্যানবৃন্দ ও উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান বলেন,এই মেলার মাধ্যমে ক্ষুদ্র ব্যবসায়ী ও নার্সারীর মালিকদের বৃক্ষ বিক্রয়ে উৎসাহিত করা হয়
।এই উদ্যো গের জন্য তিনি সকলকে ধন্যবাদ জানান।আবার কৃষি বিদ মো. জেরিন আহমেদ বলেন,অনেক পরিকল্পনার মাধ্যমে অল্প সময়ের মধ্যে নার্সারির মালিকদের অংশগ্রহণের মাধ্যমে এখানে বৃক্ষ মেলার পরিবেশ সৃষ্টি হয়েছে।