April 26, 2026, 9:16 pm
শিরোনামঃ
৮০ লাখ লোকের তালিকা হচ্ছেনোটিশ দিবে এনবিআর খাদ্য অধিদপ্তরের নতুন ডিজি জসিম উদ্দিন খান খিলক্ষেতে অপহরণের ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতারে সহায়তার আহ্বান ধর্ষণ-নির্যাতনের বাস্তবতায় কবিতা লেখা ‘নৈতিক অপরাধ’—কবির মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া ভুয়া বিজ্ঞাপন তৈরি করে যৌন উত্তেজক ঔষধ বিক্রয়ের সাথে জড়িত চক্রের ১০ (দশ) সদস্যকে গ্রেফতার এসএসসি-২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সংক্রান্তে অনলাইন প্রতারণার সাথে জড়িত চার প্রতারক গ্রেফতার প্রধানমন্ত্রী গ্রামীণ মানুষের উন্নয়নে কাজ করছেন: তথ্য প্রতিমন্ত্রী গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা, সারা দেশে সতর্কতা জোরদার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তার পরিবার নিয়ে মানহানিকর বক্তব্য: ৭ বছর পর তদন্ত প্রতিবেদন দাখিল লক্ষ্মীপুরের এলাকায় মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক শিক্ষার্থীর মৃত্যু
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের শোকাবহ আগস্টের মাসব্যাপী কর্মসূচী

Reporter Name

মো: সবুজ হোসেন রাজা:সিরাজগঞ্জ প্রতিনিধি”

শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ শোকাবহ আগস্ট মাসকে যথাযোগ্য মর্যাদায় পালনের উদ্দেশ্যে মাসব্যাপী কর্মসূচী গ্রহণ করেছে। এই কর্মসূচীর অংশ হিসেবে আজ, ১লা আগস্ট, বৃহস্পতিবার সকাল ৯টা ১ মিনিটে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন, কালো পতাকা উত্তোলন, এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শোক র‍্যালী আয়োজন করা হয়। র‍্যালীটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে মনিরামপুর বাজার হয়ে প্রেসক্লাব চত্বর প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

শোক র‍্যালীতে অংশগ্রহণ করেন সিরাজগঞ্জ-৬, শাহজাদপুর আসনের মাননীয় এমপি ও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা চয়ন ইসলাম। তার সাথে ছিলেন সহ সভাপতি মোঃ আব্দুল জব্বার, টিপু সুলতান, মোঃ আব্দুল কাদের শেখ, এ্যাড. আব্দুল হাই, যুগ্ম সাধারণ সম্পাদক ও শাহজাদপুর পৌরসভার মেয়র মোঃ মনির আক্তার খান তরু লোদী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওয়াদুদ, সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবির টিপু, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল বাসেত, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আমিরুল ইসলাম সাগর, দপ্তর সম্পাদক মোঃ আবুল হাশেম, কৃষি বিষয়ক সম্পাদক মোঃ নিজাম উদ্দিন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মনিরুল গনি চৌধুরী শুভ্র, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ লুৎফর রহমান, সহ দপ্তর সম্পাদক মোঃ শাহান আলী, সদস্য ডাঃ মোঃ শাহ আলম, মোঃ বেলাল প্রামাণিক, মোঃ শামসুল আলম, ইলিমগীর মাসুদ জেম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

মাসব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে ৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মদিন, ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৪তম জন্মদিন পালন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদ দিবস পালনসহ বৃক্ষরোপণ কর্মসূচি এবং ষোলটি আলোচনা সভা আয়োজন করা হবে।



Our Like Page
Developed by: BD IT HOST