June 28, 2026, 7:54 pm
শিরোনামঃ
র‌্যাব-১৪ কর্তৃক পৃথক ২ অভিযানে মাদক ও চেক জালিয়াতি মামলার ২ পলাতক আসামি গ্রেপ্তার ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ঢাকার নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা প্রধানমন্ত্রী তারেক রহমান এর বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন তুরাগে আ.লীগের ৭ নেতাকর্মীর লাশ ভাসার খবর যা জানালো পুলিশ পদ্মার ডুবোচরে আটকে ছিল লঞ্চ, ৯৯৯ নম্বরে ফোনকলে ৮৫ যাত্রী উদ্ধার অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শাহজাদপুর পৌরসভা মেয়র পদে বিএনপি নেতা শামীমের আগাম প্রার্থীতা ঘোষণা

Reporter Name

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন শামীম নিজেকে শাহজাদপুর পৌরসভার আগামী নির্বাচনে মেয়র পদে প্রার্থীতা ঘোষণা করেছেন। ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে শাহজাদপুর উপজেলার গঙ্গাপ্রসাদে অবস্থিত তার মেসার্স অভিলাস ডেইরী ফার্মে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমি ছাত্র জীবন থেকেই বিএনপির রাজনীতির সাথে জড়িত। ১৯৭৯ সালে আমি শাহজাদপুর উপজেলা ছাত্রদলের যথাক্রমে দপ্তর সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সাধারণ সম্পাদক ও সভাপতির দায়ীত্ব পালন করেছি। এরপর সেচ্ছাসেবক দলেন সভাপতি ও ২০০৩ সালে শাহজাদপুর উপজেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক এবং ২০০৯ সালে শাহজাদপুর পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি ছিলাম। এ সময় আমি দলের জন্য ও নেতাকর্মীদের জন্য ব্যাপক কাজ করেছি।

বিএনপির দূর্দিনে নিজের পকেটের টাকা পয়সা খরচ করে দলের কাজ করেছি ও এখনও করছি। তিনি বলেন, শাহজাদ পুর পৌরসভা গঠিত হওয়ার পর প্রথম অনুষ্ঠিত নির্বাচনে আমি নিজেকে প্রার্থীতা ঘোষণা করি। কিন্তু সে সময় শাহজাদপুর উপজেলা বিএনপির তৎকালীন সভাপতি আনোয়ার হোসেন মানিক প্রার্থী হওয়ায় বিএনপি নেতৃবৃন্দর অনুরোধে আমি নির্বাচন থেকে সড়ে দাড়াই এবং আনোয়ার হোসেন মানিকের পক্ষে কাজ করি। সেবার মানিক চাচা পরাজিত হন। কিন্তু আমি ওই নির্বাচনে প্রার্থী হলে অবশ্যই বিপুল ভোটে নির্বাচিত হতে পারতাম। তিনি আরও বলেন, আগামীতে দেশ স্থিতিশীল অবস্থায় দাড়াবে এবং দেশের জাতীয় নির্বাচনও অনুষ্ঠিত হবে।

আমি সেই নির্বাচনে শাহজাদপুর পৌরসভার নির্বাচনে মেয়র পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। সেই আলোকে এ সংবাদ সম্মেলনের মাধ্যমে এলাকাবাসির কাছে নিজেকে আগামী শাহজাদপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থীতা ঘোষণা করছি।
এ সংবাদ সম্মেলনে শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি বিমল কুমার কুন্ডু, সাবেক সভাপতি আতাউর রহমান পিন্টুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।’



Our Like Page
Developed by: BD IT HOST