October 9, 2026, 4:10 am
শিরোনামঃ
মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে :মহামান্য রাষ্ট্রপতি আতপ চালের চাহিদা ও ভোগ নিয়ে গবেষণা জরুরি : খাদ্যমন্ত্রী কুড়িগ্রামের রাজারহাটে আসন্ন দুর্গাপূজাকে ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শাহজাদপুরে জুয়া অভিযান, নগদ টাকাসহ আটক ৪, পলাতক ১৭ ময়মনসিংহে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণে কমিশন দাবির অভিযোগ, সার্ভেয়ার মালেকে এর বিরুদ্ধে দিল্লিতে হাইকমিশনার ত্রিবেদীর আকস্মিক ছুট, তারেক রহমানের বিশেষ বার্তা নিয়ে মোদীর সঙ্গে বৈঠকের গুঞ্জন শাহজাহানপুর থানা পুলিশের অভিযানে গলা কেটে হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন: বোন ও ভগ্নিপতি গ্রেফতার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার-বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়: নবীন পুলিশ কর্মকর্তাদের প্রতি আইজিপি “সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করুন” জঙ্গল সলিমপুরে সারদার আদলে পুলিশ একাডেমি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শিশু-কিশোর-কিশোরীদের জীবনমান উন্নয়নে জনগণের অংশগ্রহণ” শীর্ষক পরিকল্পনা সভা

Reporter Name

শাহজাদপুরে “বাল্য বিবাহ ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে এবং শিশু-কিশোর-কিশোরীদের জীবনমান উন্নয়নে জনগণের অংশগ্রহণ” শীর্ষক পরিকল্পনা সভা অনুষ্ঠিত।

মো: সবুজ হোসেন রাজা,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে “বাল্য বিবাহ ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে এবং শিশু-কিশোর-কিশোরীদের জিবনমান উন্নয়নে জনগণের অংশগ্রহণ” শীর্ষক পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় আব্দুল হালিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর মোঃ আজাদ রহমান। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ কামরুজ্জামান।

এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমান,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শারমিন আলম,ডিস্ট্রিক কো-অর্ডিনেটর এ কে এম শফিকুল আলম মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম শাহাদাৎ হোসেন,সমাজ সেবা অফিসার মোঃ মোকবুল হোসেন,মহিলা বিষয়ক অফিসার নিলুফা ইয়াসমিন এবং শাহজাদপুর উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ।

এ সময় প্রফেসর মোঃ আজাদ রহমান তার বক্তব্য বলেন, এক সময় অত্যন্ত কম বয়সে মেয়েদের বিয়ে দেওয়া হতো তবে এখন সময় বদলেছে।মানুষ সচেতন হচ্ছে, মেয়েরা শিক্ষিত হচ্ছে। বাল্য বিবাহ এর বিরুদ্ধে প্রদক্ষেপ নেওয়া হচ্ছে সকলের সম্মিলিত প্রচেষ্টা বাল্যবিবাহকে রোধ করতে পারে।

আবার,মোঃ কামরুজ্জামান তার বক্তব্যে বলেন, সিরাজগঞ্জে ও শাহজাদপুরে বাল্যবিবাহের হার আরো হ্রাস করা প্রয়োজন,এক্ষেত্রে স্থানীয় মানুষেরা সচেতন ভূমিকা রাখতে পারেন। শিশু-কিশোরীরা দেশের ভবিষ্যতের কর্ণধার, তাই এদের ঝড়ে পড়া রোধ করতে হবে।



Our Like Page
Developed by: BD IT HOST