July 29, 2026, 3:32 am
শিরোনামঃ
লক্ষ্মীপুরে চাঁদা দাবির জেরে হোটেল কর্মচারীর ওপর হামলার অভিযোগ নরসিংদীর শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মানবিক সহায়তা করলেন অসহায় বিধবা মিলন রাণী দাসকে সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী চলতি বোরো ধান ও চাউল সংগ্রহ নিয়ে চলছে তুঘলকি কান্ড সেনাবাহিনী প্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ টম ক্রুজের পদবি বাদ দিলেন মেয়ে সুরি, মায়ের মধ্যনাম ‘নোয়েল’ এখন তার শেষ নাম তিন মাসে ১ লাখ ৪১ হাজার ৯৮৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম ৯/১১-এর ২৫তম বার্ষিকীর স্মরণানুষ্ঠানে মামদানির অংশগ্রহণ ঠেকাতে পিটিশন, স্বাক্ষর প্রায় ১৭ হাজার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শোবিজ অঙ্গনে নতুন মুখ রাহেলা নাবিলা তোরা

Reporter Name

 

বিনোদন ডেস্কঃ
টেলিভিশন মিডিয়ায় নতুন মুখ রাহেলা নাবিলা তোরা। অভিনয় করে শোবিজ অঙ্গনে নতুন ক্যারিয়ার শুরু করতে চান। ছোট বেলা থেকে নাচ শেখার ইচ্ছে এরপর ধীরে ধীরে মিডিয়ায় কাজ করা। সে লক্ষ্য কাজ শুরু করেন।

ছোট পর্দা থেকে বড় পরিসরে যাওয়া ইচ্ছে রয়েছে,
পড়াশুনার পাশাপাশি বিভিন্ন জায়গায় মডেলিং করছেন। মডেলিং ছাড়াও কিছু ধারাবাহিক নাটকেও কাজ শুরু করেন। সবসময় মান সম্মত কাজ করতে চান। নিজস্ব মেধা, বুদ্ধি দিয়ে সুস্থ্যধারার কাজ করতে চান।

রাহেলা নাবিলা তোরা ছোটবেলা থেকেই ” বুলবুল ললিতকলা একাডেমি ” তে নাচ শিখতেন।তার নৃত্য গুরু ছিলেন অনিক বসু ।নাচের প্রতি ভালোবাসা নিয়েই বিভিন্ন প্রোগ্রাম করতেন এবং এটিএন বাংলা তে একক নৃত্য ও দলীয় নৃত্য করতেন।

এটিএন বাংলার আয়োজিত ” সাউথ এশিয়ান ডান্স কম্পিটিশন ” ১২ টি দেশের ৫৫ হাজার প্রতিযোগির মধ্যে তোরা বাংলাদেশ থেকে টপ ১০ এ ছিলেন।এরপর এটিএন বাংলায় আয়োজিত দুই বাংলার অভিনয়ের প্রতিযোগিতা ” আগামীর তারকা ২০২০ ” শো তে ৮ হাজার প্রতিযোগিকে পিছনে ফেলে বিজয়ের অবস্থান জয় করেছেন এবং ১ম রানার্স আপ হন দুই বাংলার মধ্যে ।

এছাড়াও ” ফেস অব এশিয়া ” মডেল festival এ অংশগ্রহণ করেন এবং নিজের অবস্থান তৈরি করেন।

সম্প্রতি ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয়েছে বিশ্বরঙ আয়োজিত বিউটি পেজেন্ট ” বাসন্তী সুন্দরী ২০২২ “। সেখানেও তিনি ২য় রানার্স আপ হয়েছেন।
বিশ্বরঙ এর ফটোশুট এবং ফ‍্যাশন শো করেছেন বিভিন্ন তারকাদের সাথে।

তিনি আরো জানান,সামনে কিছু নাটকের কাজ নিয়ে কথা চলেছে, এছাড়াও এটিএন বাংলায় ধারাবাহিক আসছে সেটায় তাকে মূল চরিত্রে দেখা যাবে বিভিন্ন জনপ্রিয় অভিনেতা- অভিনেত্রীদের সাথে।

পরিবারের সম্পর্কে বলেন ” প্রচুর সাপোর্ট পেয়েছি আমি আমার পরিবারের থেকে মা, বাবা, নানু, ছোট ভাই এবং সবাই পাশে থাকুক এই কামনা করছি ”

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বলেন, ভবিষ্যৎ পরিকল্পনা মানসম্মত কাজ করে এগিয়ে যাওয়া। তবে মিডিয়াতে ভালো কিছু করতে হলে প্রচুর পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া মিডিয়ায় টিকে থাকা সম্ভব না। এছাড়াও মিডিয়ায় কৌশলে কাজ করে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে।



Our Like Page
Developed by: BD IT HOST