August 6, 2026, 9:14 pm
শিরোনামঃ
ছাত্রীঅশ্লীল বার্তা-ছবি পাঠানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে প্রমাণ দেখিয়েও বিদ্যালয়ে প্রতিকার মেলেনি,থানায় জিডি চাষাড়ার এলিট ক্লাবে জমকালো আয়োজনে সংবাদ প্রতিদিনের প্রথম বর্ষপূর্তি উদযাপন গ্লোবাল বাংলাদেশী অ্যালায়েন্স (জিবিএ) সাংবাদিক সম্মেলনে নির্বাহী নেতৃত্ব পুনর্গঠন গণতান্ত্রিক গঠনতন্ত্র প্রণয়নেরঅঙ্গীকার কালিয়াকৈরে তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলা, আহত ২ ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি ফাঁসির রশি গলায় নিল অভিমানী সন্তান ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত জামায়াত-বিএনপির কোন্দলঃ স্বেচ্ছাসেবক লীগ সভাপতির ছেলে সাংবাদিক জুয়েল আহত চাকরির প্রলোভনে ফাঁকা চেক-স্ট্যাম্প নেওয়ার অভিযোগ, কারারক্ষীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযান
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সড়ক দূর্ঘটনায় নিহত গোপালগঞ্জ ‍শেসাখামেক এর ডঃ তপন কুমার মন্ডল

Reporter Name

মোঃ তপু শেখ,গোপালগঞ্জ প্রতিনিধি,

গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় আহত চিকিৎ সক তপন কুমার মণ্ডল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতা লে চিকিৎসাধীন অবস্থায় রোববার ২২ অক্টোবর রাতেমারা যান।ডঃ তপন বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার পরানপুর গ্রামের গৌর দাস মণ্ডলের ছেলে।তিনি গোপাল গঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। গোপালগঞ্জ থেকে ঢাকা যাওয়ার পথে এই দূর্ঘটনা ঘটে।

নিহত চিকিৎসকের স্ত্রী ডা. শর্মীষ্ঠা ঘোষাল জানান, তারা বর্তমানে মিরপুরে থাকেন।রোববার দুপুরে গোপালগঞ্জ থেকে ব্যক্তিগত গাড়ি নিয়ে ঢাকায় ফিরছিলেন তার স্বামী ডা. তপন।পথে মুকসুদপুরে গেড়াখোলায় ব্যক্তিগত গাড়ি টি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি।সেখানথেকে প্রথমে গোপালগঞ্জে পরে সন্ধ্যায় তাকে ঢাকা মেডিকেল কলেজের নিয়ে যাওয়া হয়, সেখানে রাতেই তার মৃত্যু হয়।

গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. জাকির হোসেন বলেন,ডা. তপনকে প্রথমে গোপালগঞ্জ চিকিৎসা দেয়া হয় পরে তাকে আমরা ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাই। তার মৃত্যুতে আমরা শোকাহত। সোমবার ভোরে তার মরদেহ গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজে আনা হয়। এরপর তাকে তার গ্রামের বাড়ি বাগেরহাটের চিতলমারী উপজেলার পরানপুর গ্রামে নেয়া হয়েছে সেখানে তার অন্তেষ্টিক্রিয়া করা হবে।

ফরিদপুরের ভাংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায় রুল আলম জানান, সোমবার দুপুর দেড়টার দিকে গোপাল গঞ্জ থেকে ব্যক্তিগত গাড়ি নিয়ে ঢাকায় যাচ্ছিলেন। এ সময় মুকসুদপুরের গেরাখোলা এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি। আমরা জানতে পেরেছি আহত ওই চিকিৎসক রাতে মারা গেছেন।



Our Like Page
Developed by: BD IT HOST