July 1, 2026, 9:27 am
শিরোনামঃ
ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে জুন মাসে গ্রেফতার ২৩১৪ এনবিআরে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যোগদান চকরিয়ার কৃতিসন্তান ৪৭তম বিসিএস ক্যাডার জননেতা তোফায়েল আহমেদের প্রয়াণে নিউইয়র্কে সার্বজনীন শোক সভা অনুষ্ঠিত দেশের সব তেল ডিপোতে জ্বালানি সরবরাহ বন্ধ থাকবে বুধবার পলাশবাড়ী ২ দফা দাবিতে ২১টি সাব পোস্ট অফিস কর্মচারী দের কর্মসূচি, দাবি না মানলে ৬ জুলাই থেকে পূর্ণ কর্ম বিরতির হুঁশিয়ারি সকল পুলিশ সদস্যকে আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে কর্তব্য পালন করতে হবে: পুলিশ সুপার ময়মনসিংহ কক্সবাজার বাস টার্মিনালে এক কলেজ ছাত্রের মৃত্যু লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ ১০ মাধ্যমিক বিদ্যালয়ের তালিকা প্রকাশ,স্ব মহিমার শীর্ষে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় জাজিরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সমাবেশে জনগণের স্বার্থের কথা বলবে ওয়ার্কার্স পার্টি : বাদশা

Reporter Name

আবুল হাশেম,স্টাফ রিপোর্টারঃ

প্রায় আড়াই বছর পর আগামী ২৫ ফেব্রুয়ারি রাজ শাহীতে বিভাগীয় সমাবেশ করতে যাচ্ছে ১৪ দলীয় জোটের অন্যতম শরিক দল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। শহরের ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত এ সমাবেশে সাধারণ জনগণের স্বার্থের কথা তুলে ধরা হবে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি।বৃহস্পতি বার সকাল সাড়ে ১১টায় শহরের একটি রেঁস্তোরায় রাজশাহীতে কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবি নিময়কালে তিনি এ কথা জানান।

রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বলেন, রাজশাহীতে কর্মরত বস্তুনিষ্ঠ সাংবাদি কবৃন্দ আমাদের ডাকা সাড়া দিয়ে উপস্থিত হয়েছেন ,এতে আমি আনন্দিত। আপনাদের আন্তরিক ধন্য বাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। গণমাধ্যমকর্মীরা গরীব, মেহনতী মানুষের পক্ষে থাকবে;তাদের সুখ-দুঃখের কথা তুলে ধরবে এটিই আমাদের কাম্য।দলীয় সমা বেশে গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করে জাতীয় এই রাজনীতিক বলেন,ওয়ার্কা র্স পার্টি শ্রমজীবী মানুষের পক্ষে কথা বলতেই মাদ্রা সা মাঠে সমাবেশের আয়োজিত করেছে। আমরা প্রত্যাশা করি,সমাবেশে মেহনতী মানুষের জন্য বলা কথাগুলো সাংবাদিক বন্ধুরা দেশের মানুষের মাঝে তুলে ধরে গণমানুষের স্বার্থের পক্ষে ভূমিকা রাখবে।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এক সময়ে তুখো র ছাত্রনেতা ফজলে হোসেন বাদশা বলেন,সমাবে শে জাতীয় রাজনীতির প্রসঙ্গ যেমন আসবে,তেমন রাজশাহীর মানুষের কথাও উঠে আসবে। আমি যেহেতু এলাকার জনপ্রতিনিধি;সেহেতু রাজশাহীর মানুষের জন্য কি করতে পেরেছি,আগামীতে কি কর তে পারি; সেসব বিষয়ও স্থান পাবে ২৫ তারিখের সমাবেশে।আগামী নির্বাচন,জাতীয় ও স্থানীয় রাজনী তি,আগামী দিনে রাজশাহীর উন্নয়ন-সম্ভাবনাসহ উত্তরাঞ্চলে জঙ্গিবাদ,মৌলবাদবিরোধী সংগ্রাম এবং অসাম্প্রদায়িক ও মু্ক্তিযুদ্ধের চেতনাকে কেন্দ্র করে দলের সমাবেশে জনতার ঢল নামবে বলেও আশা বাদ ব্যক্ত করেন এমপি ফজলে হোসেন বাদশা। গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি লিয়াকত আলী লিকু ও সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST