October 30, 2026, 1:31 pm
শিরোনামঃ
সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ-মানববন্ধন, সাগর-রুনী হত্যার বিচারও দাবি কুড়িগ্রামে ইয়াবা ও হেরোইন সহ আইনজীবী দম্পতি সহ গ্ৰেফতার-০৩ কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই লাখ টাকার ভেজাল পণ্য ধ্বংস কমিউনিটি ব্যাংকের ইসলামিক ব্যাংকিংয়ের যাত্রা শুরু সাইবার পুলিশ ইউনিট সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণের প্রস্তাব খাদ্যমন্ত্রীর, সম্ভাব্যতা যাচাইয়ে আগ্রহী রাশিয়া এইখানে প্রত্যেক ওসির ডিউটি এলাকায় জুলাইয়ে শহীদে  সংখ্যা সর্বনিম্ন ১০জন থেকে সর্বোচ্চ ২০০ জন পর্যন্ত হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. শারদীয় দুর্গাপূজার সমাপ্তি: ডিএমপির কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণ বিজয়া শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জন কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সরকারি জাজিরা মোহর আলী মডেল উচ্চ বিদ্যালয় পালন করা হলো বিভিন্ন প্রজাতির ফল উৎসব

Reporter Name

রাশেদুল ইসলাম রিয়াদ জাজিরা (শরীয়তপুর)

চলছে মধুমাস বিভিন্ন মৌসুমি ফলের সুঘ্রাণে মুখরিত চারপাশ। বিভিন্ন প্রজাতির ফল নিয়ে ‘ ফল উৎসব-২০২৩’ পালন করেছে সরকারি জাজিরা মোহর আলী মডেল উচ্চ বিদ্যালয়।বৃহস্পতিবার (২০জুলাই) সকালে সরকারি জাজিরা মোহর আলী মডেল উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণী কক্ষে  এ আয়োজন সম্পন্ন হয়।

এ উৎসবে আম,জাম,কাঠাল,পেয়ারা,কামরাঙ্গা,লটকন, আনারস,করমচা,জাম্বুরা,সফেদা,কলাসহ প্রায় ৩১ প্রজাতির ফলের সমাহার ছিল।

উক্ত ফল উৎসবে সরকারি জাজিরা মোহর আলী মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ.টি.এম মতিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহেল।

প্রধান অতিথির বক্তব্যে কামরুল হাসান সোহেল বলেন, মৌসুমের সাথে মিল রেখে সরকারি জাজিরা মোহর আলি উচ্চ বিদ্যালয়ের এমন আয়োজন প্রশংসনীয়। মৌসুমি সকল ফলকে সুন্দর ভাবে সাজানো দেখে ভালো লাগছে। এমন একটি উৎসবে আসতে পেরে আমি আনন্দিত। এমন আয়োজন আমাদের সংস্কৃতিকে তুলে ধরে। আশা করছি এ বিদ্যালয় তাদের এমন সংস্কৃতিমনা উৎসব গুলোর ধারা অব্যাহত রাখবে।

সরকারি জাজিরা মোহর আলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ.টি.এম মতিউর রহমান বলেন,আমাদের দেশে প্রাকৃতিক ভাবেই মৌসুমি ফলের এক বিশাল সমারোহ আছে। দেশীয় ফলগুলো পুষ্টি ও গুণগত মানে অনন্য৷ নিয়মিত পুষ্টিকর ফল আমাদের শারীরিক ব্যাধি থেকে হাজারগুণ দূরে রাখে৷ সবাই মিলে একসঙ্গে মৌসুমি ফল খাওয়া সত্যিই খুব অন্যরকম এক আয়োজন৷

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাজিরা উপজেলা মাধমিক শিক্ষা অফিসার মোঃ সিরাজ উদ দৌলা এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ খায়রুল ইসলাম।

ফল উৎসবে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ মতিউল ইসলাম,সিনিয়র শিক্ষক সিএম মহিউদ্দিন আহম্মদ,মোঃ এলামুল হক,শেখর প্রসাদ ভৌমিক,বরুন চন্দ্র সরকার ও বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST