May 1, 2026, 9:09 pm
শিরোনামঃ
ডিবির পৃথক অভিযানে ৮ কেজি হেরোইন, ইয়াবা, ফেনসিডিল ও ২৫৫ কেজি গাঁজাসহ ছয়জন গ্রেফতার সত্য কখনো চাপা থাকে না”শেখ হাসিনা বাংলাদেশ সামরিক বাহিনীর প্রতারণার শিকার আমরা নারী কাবাডির উন্নয়নে আরও জোরালো পদক্ষেপ নেব : আইজিপি ময়মনসিংহে স্কুল নারী শিক্ষার্থীদের অশীল ইভটিজিং করা সেই যুবককে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানার ওসি মিরপুরে নকশাবহির্ভূত বহুতল ভবন নির্মাণের অভিযোগ, অফিসার এর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ মদন উপজেলা পিআইও’র বিরুদ্ধে প্রকল্পের মাটি ভরাটের টাকা পরিশোধ না করে আত্মসাতের অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অধিবেশন চলাকালে অসুস্থ হওয়া বিরোধী দলীয় এমপি’র খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সিআইডি কর্তৃক ক্রিপ্টোকারেন্সি পুনরুদ্ধারঃ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সাংবাদিকতা পেশা মানবসভ্যতাকে এগিয়ে নিতে সাহায্য করে – ডিএমপি কমিশনার

Reporter Name

প্রথম বাংলা – ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেন অপরাধমুক্ত সমাজ গড়তে পুলিশ ও সাংবাদিকদের একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, অপরাধ বিষয়ক সাংবাদিকরা অপরাধ সংক্রান্ত সংবাদ সংগ্রহ করে তা প্রকাশ করে থাকেন। আর পুলিশ আইনের মাধ্যমে অপরাধ দমনে এবং অপরাধ হয়ে গেলে তা প্রতিকারমূলক কাজ করে থাকেন।

বুধবার ১৪ ফেব্রুয়ারী দুপুরে রাজধানীর সেগুনবাগিচা এলাকায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) বার্ষিক সাধারণ সভায় তিনি এ কথা বলেন। এতে ক্র্যাব সভাপতি মির্জা তমাল মেহেদীর সভাপতিত্বে অনুষ্ঠা নে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান ডিআইজি আসাদুজ্জা মান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে বর্ষ সেরা রিপোর্টিং অ্যাওয়ার্ড দেওয়া হয়।

কমিশনার হাবিবুর রহমান বলেন,সাংবাদিকতা পেশা মানব সভ্যতাকে এগিয়ে নিতে সাহায্য করে, মানব সমাজকে অ পরাধমুক্ত থাকতে সাহায্য করে এবং মানব সমাজকে অপ রাধের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সাহায্য করে। সাংবাদিকরা জীবিকার জন্য প্রত্যক্ষভাবে কাজ করলেও পরোক্ষভাবে সমাজের জন্যও কাজ করে থাকে।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন,স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে সাংবাদিক, পুলিশসহ সকল পেশার মানুষকে সাথে নিয়ে কাজ করলেই ২০৪১ সালে গিয়ে সেই উন্নত বাংলাদেশ দেখতে পাব।



Our Like Page
Developed by: BD IT HOST