July 3, 2026, 6:55 pm
শিরোনামঃ
চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ দুই মাদক কারবারি গ্রেফতার নেতাকর্মীদের চোখে এখন আর জল নেই, আছে শুধুই আগুন, এই আগুন বিস্ফোরিত হবে শীঘ্রই – ওবায়দুল কাদের জামাতের সাথে বিএনপির বিরোধ লোক দেখানো-গৌতম লাহিড়ী কমলনগরে বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির ছাত্র অসুস্থ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ রাজস্ব আদায়ে ময়মনসিংহ সদর এসিল্যান্ডের সাফল্য, এক অর্থবছরে আদায় প্রায় ১৫ কোটি ৮০ লাখ টাকা জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিএনপির সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির বক্তব্যকে ‘অযাচিত’ দুদকের নতুন কমিশনার হিসেবে ড. মো. আশরাফুর রহমানের নাম আলোচনায় বিভিন্ন জেলায় ব্যবসায়ীদের ধান গ্রহণ, কৃষকদের হয়রানির অভিযোগ তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৮২ জন গ্রেফতার ধোবাউড়া সাবরেজিস্টার অফিসে শ্রেণি জালিয়াতিতে সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সাংবাদিক হত্যা মামলা দ্রুত বিচার আদালতে নেয়া হবে: আইনমন্ত্রী

Reporter Name

প্রথম বাংলা – সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার তদন্ত শেষে দ্রুত বিচার আদালতে নেয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।আজ বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সেমিনার হল রুমে সদ্য পদায়ন কৃত জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের জন্য আয়োজিত ‘১৫১ তম রিফ্রেশার কোর্স’ উদ্বোধন শেষে এ তথ্য জানান তিনি।

আইনমন্ত্রী বলেন, আমি অত্যন্ত পরিষ্কারভাবে বলতে চাই, সমাজের প্রত্যেক অপরাধকে গুরুত্বপূর্ণ (বিচার হওয়া উচিত) হিসেবে দেখা হয়। কিন্তু কিছু কিছু অপরাধ আছে যেগুলো আরো অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। আমার মনে হয় এই যে হত্যাকাণ্ডটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।

মন্ত্রী বলেন, আপনাদের আশ্বস্ত করতে পারি এই বলে, তদন্ত শেষ হওয়ার পরে এই মামলা অবশ্যই দ্রুত বিচার আদালতে অবশ্যই নেয়া হবে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি নাজমুন আরা সুলতানা উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব গোলাম সারওয়ার।



Our Like Page
Developed by: BD IT HOST