August 1, 2026, 3:22 am
শিরোনামঃ
সেকুল ইসলাম খানের শুভ জন্মদিন উদযাপনে ,কেক কাটা ও শুভকামনায় মুখর ছিলো দওপাড়া জামে মসজিদে জুম্মা নামাজ সময় মাদক কারবারিকে ধরে দেওয়া অনুরোধ করছি চন্দ্রগঞ্জ থানা ওসি পুটিয়া ইউনিয়ন এর প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান স্থানীয় জনগণের আওয়ামীলীগের ধুসর খাদ্য কর্মকর্তা ইশরাত আহমেদ পাভেল বিএনপি সাজার চেস্টা পুলিশ ক্রীড়া ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখতে চায় : আইজিপি বায়তুল মোকাররমে অভিযান:বিপুল পরিমাণ ধারালো দেশীয় অস্ত্র উদ্ধারসহ গ্রেফতার ৩ সেনবাগে বিএনপির উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত অননুমোদিত ভবন নির্মাণে কোনো ছাড় বা আপস নয় : গণপূর্ত প্রতিমন্ত্রী বাঁশখালীতে সংঘর্ষের ঘটনায় পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপ; জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত চট্টগ্রাম ওয়াসার পানির সাথে ভাসিয়ে গেল ৮৬ কোটি টাকা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সারাদেশের আওয়ামী লীগের লিফলেট বিতরণ শুরু

Reporter Name

প্রথম বাংলা – পূর্ব ঘোষণা অনুযায়ী লিফলেট বিতরণের মধ্য দিয়ে মাসব্যাপী কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন দলের নেতাকর্মীরা।

ঢাকাসহ সারা দেশে এই লিফলেট বিতরণ কর্মসূচি চলছে দাবি করে আওয়ামী লীগের উপ কমিটির সদস্য ও ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আনোয়ার হোছাইন বলেন, আজ থেকে টানা পাঁচ দিন ঢাকা মহানগরসহ সারা দেশে এ লিফলেট বিতরণ কার্যক্রম চলবে। আমরা সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শুরু করেছি।

এই কর্মসূচি পালনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাঠে নেমেছেন বলেও জানান তিনি।

লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন ছাত্রলীগের সাবেক গণ শিক্ষা বিষয়ক সম্পাদক মুকিব মিয়া,ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র লীগের সাবেক সহসভাপতি এস এম আব্দুর রহিম, ছাত্রলীগের সাবেক সহসম্পাদক এনামুল হক প্রিন্স, যুগ্ম সাধারণ সম্পাদক দিদার মুহাম্মদ নিজামুল হক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি এম এম নাজমুল হাসান, হাসান আহমেদ খান, ছাত্রলীগের সাবেক উপ-মানবসম্পদ সম্পাদক কপিল হালদার সজল, আমিনুল ইসলাম, আব্দুস সামাদ লাভলু, আলী হোসেন, মাহমুদুল হাসান মামুনসহ অন্যরা।

এর আগে ফেসবুক পেজে এক পোস্টে ড. ইউনূসের নেতৃত্বাধী ন অন্তর্বর্তী সরকারের পদত্যাগসহ ১০টি দাবি নিয়ে মাঠে নামার ঘোষণা দেয় আওয়ামী লীগ। এসব দাবিতে ১ থেকে ১৮ ফেব্রুয়ারি পাঁচ ধরনের কর্মসূচি দিয়েছে বর্তমানে রাজনৈতিক সংকটে থাকা দলটি।

কর্মসূচির মধ্যে রয়েছে ১ থেকে ৫ ফেব্রুয়ারি আছে প্রচারপত্র বিলি; ৬ ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল ও সমাবেশ; ১০ ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল ও সমাবেশ; ১৬ ফেব্রুয়ারি অবরোধ এবং ১৮ ফেব্রুয়ারি রয়েছে দেশব্যাপী সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতালের ডাক।

তবে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, তারা আওয়ামী লীগকে কোনো কর্মসূচি পালন করতে না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক সংবাদ সম্মে লনে বলেছিলেন, এত বড় একটা হত্যাকাণ্ড হলো বাংলাদেশের ইতিহাসে, চোখের সামনে ছেলেমেয়েদের খুন করা হলো; শত শত ছেলে অন্ধ হয়ে গেল। বাংলাদেশে যত দিন না তারা ক্ষমা চাচ্ছে, যত দিন না তাদের লিডারশিপকে ট্রায়ালের (বিচার) মধ্যে আনা হচ্ছে, তত দিন তাদের প্রটেস্ট করতে দেওয়া হবে না। তাদের আগে বিচারের সম্মুখীন হতে হবে।



Our Like Page
Developed by: BD IT HOST