October 21, 2026, 10:26 pm
শিরোনামঃ
শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন পর্যবেক্ষণ ও শুভেচ্ছা বিনিময় মানিকগঞ্জের সম্প্রীতির সুনাম ধরে রাখতে হবে :খাদ্যমন্ত্রী ‘আগে কাজ দেন, তারপর দোকান ভাঙেন’ ধর্মীয় সম্প্রীতি বজায় ও মেধাভিত্তিক প্রশাসন প্রতিষ্ঠায় বিএনপি সরকার অঙ্গীকারাবদ্ধ: জনপ্রশাসন উপদেষ্টা শাহজাদপুরে জেলা কর্মকর্তা আনসার ও ভিডিপি দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন ময়মনসিংহে কালিবাড়ি দাসপাড়ায় হামলার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনে করলেন মসিক প্রশাসক প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে ওএসডি হলেন রাজশাহী বিভাগীয় কমিশনার লক্ষ্মীপুরে বাস থেকে নামিয়ে ভিপি হেলালকে মারধর ও মব সৃষ্টির চেষ্টা, আটক ১ শাহজাদপুরে দরিদ্র ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ শেরপুরের ডিসির বি”রুদ্ধে সার কালো”বাজারি মাম”লার বাদীকে ‘ধ”মক’! সত্য বনাম প্রো’পাগান্ডা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সিপিসি-১, র‌্যাব-১৪, জামালপুর কর্তৃক আয়োজিত “টাউন হল মিটিং

Reporter Name

প্রথম বাংলা : র‌্যাব ফোর্সেস সদর দপ্তর এর নির্দেশনার আলোকে মাদক,সন্ত্রাস, চাঁদাবাজি,কিশোর গ্যাং,অনলাইন জুয়া ও সাইবার অপরাধসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধ, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে জনসাধারণের পারস্পরিক সম্পর্ক,আস্থা ও সমন্বয় আরও সুদৃ ঢ় করার লক্ষ্যে ১৯ জুলাই ২০২৬ খ্রি. সকাল ১১০০ ঘটিকায় জামালপুর জেলার মেলান্দহ থানাধীন “*মেলান্দহ উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়” এর হলরুমে সিপিসি-১, র‌্যাব-১৪, জামালপুর কোম্পানীর উদ্যোগে একটি “টাউন হল মিটিং” অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সিপিসি-১,র‌্যাব-১৪,জামালপুর এর কোম্পানি কমান্ডার মেজর জনাব লাবিদ আহমেদ,অফিসার ইন-চার্জ জনা ব মাহমুদুল হাসান,মেলান্দহ থানা,মেলান্দহ উমির উদ্দিন পাইল ট উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ মোহন তালুকদার,স্থানী য় জনপ্রতিনিধি মনজুরুল করিম মঞ্জু,সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি,জনাব আঃ রহিম,সাবেক সাধারণ সম্পাদক, মেলান্দহ উপজেলা বিএনপি, শ্যামল তালুকদার, সহ-সভাপতি, উপজেলা বিএনপি ও সভাপতি,উপজেলা বণিক সমিতি, মোবা রক হোসেন,আহবায়ক,পৌর যুবদল ও সাধারণ সম্পাদক, উপ জেলা বণিক সমিতি, সুশীল সমাজের প্রতিনিধি, প্রতিষ্ঠানের শিক্ষার্থী,স্থানীয় ব্যবসায়ী,গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার অংশীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও অন্যান্য বক্তাগণ বর্তমান আইন-শৃঙ্খ লা পরিস্থিতির বিভিন্ন দিক তুলে ধরে অপরাধ দমনে জনগণের সক্রিয় অংশগ্রহণ এবং তথ্যভিত্তিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেনবিশেষভাবে মাদক,চুরি,ছিনতাই,কিশোর গ্যাং,ইভটিজিং, সাইবার অপরাধ,সামাজিক অবক্ষয়সহ বিভিন্ন অপরাধ প্রতিরো ধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সর্বস্তরের জনগণকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সিপিসি-১,র‌্যাব-১৪,জামালপুর কোম্পানীর পক্ষ থেকেজানানো হয় যে,জনসাধারণের সহযোগিতা ব্যতীত সমাজের আইন-শৃঙ্খ লা নিশ্চিত করা সম্ভব নয়।তাই অপরাধ প্রতিরোধে তথ্যআদান প্রদান, জনসচেতনতা বৃদ্ধি,সামাজিক দায়বদ্ধতা এবং পারস্পরি ক সহযোগিতার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

আলোচনায় গুজব ও অপপ্রচার প্রতিরোধ,সামাজিক যোগাযো গমাধ্যমের দায়িত্বশীল ব্যবহার,অপরাধসংক্রান্ত তথ্য দ্রুতআইন -শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট পৌঁছে দেওয়া এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।একই সঙ্গে উপস্থিত স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক,অভিভাবক ও শিক্ষার্থীদে র উন্মুক্ত মতামত গ্রহণ করা হয় এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সমাপনী পর্বে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে খেলাধু লার বিষয়ে গুরুত্বারোপসহ খেলার সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত অতিথিবৃন্দ সিপিসি-১, র‌্যাব-১৪, জামালপুর এর জনকল্যাণমূলক কার্যক্রম এবং অপরাধ প্রতিরোধে গৃহীত বিভিন্ন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

সমগ্র টাউন হল মিটিংটি অত্যন্ত সুশৃঙ্খল,সৌহার্দ্যপূর্ণ ও সুষ্ঠু ও সুচারুরূপে পরিবেশে সম্পন্ন হয়। সভায় অংশগ্রহণকারী সকল অতিথি,জনপ্রতিনিধি,শিক্ষক,শিক্ষার্থী এবং স্থানীয় জনগণআইন -শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অন্যান্য অপরাধ দমন, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং একটি নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গঠনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।



Our Like Page
Developed by: BD IT HOST