June 28, 2026, 6:47 am
শিরোনামঃ
অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার দুর্গম পার্বত্য এলাকা থেকে বম সম্প্রদায়ের অসুস্থ নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে উদ্ধার: র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে ময়মনসিংহের বালক ও বালিকা উভয় দল রানার্সআপ দেশে কৃষকদের আরও প্রণোদনা দিলে খাদ্য উৎপাদন ও রাজস্ব আয় বাড়বে — সাংবাদিক এইচ এম মহিউদ্দিন গণমাধ্যমের মূল দায়িত্ব: সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সিরাজগঞ্জের শাহজাদপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name

মো: সবুজ হোসেন রাজা,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জ জেলার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ নজরুল ইসলাম শাহজাদপুর উপজেলায় বিভিন্ন মহলের সঙ্গে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে উপজেলা শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। সভার সভাপতিত্ব করেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল)মো. কামরুজ্জামান। আরও বক্তব্য রাখে ন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আরিফুজ্জামান আরিফ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল জব্বার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী, উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সভাপতি মো. নিজাম উদ্দিন, শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি এম.এ জাফর লিটন, সাধারণ সম্পাদক মো. আল আমিন হোসেন, শাহজাদপুর সাংবাদিক ফোরামের সভাপতি রাজিব আহমেদ রাসেল ও সাংস্কৃতিক কর্মী কাজী শওকত।

সভায় বক্তারা শাহজাদপুরের উন্নয়ন,যানজট নিরসন,গো-চারণ ভূমি রক্ষা,কাপড়ের হাট সম্প্রসারণসহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন। সভায় জেলা প্রশাসক উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

মতবিনিময় সভার আগে জেলা প্রশাসক জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের (সিরাজগঞ্জ) পক্ষ থেকে প্রতিবন্ধীদের মধ্যে ৯ টি হুইলচেয়ার বিতরণ করেন।

জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, শাহজাদপুরের উন্নয়নমূলক কাজের ধারা অব্যাহত রাখতে নিরপেক্ষভাবে কাজ করে যাব। রাজনৈতিক বিবেচনায় নয়, জনগণের স্বার্থে উন্নয়নই হবে প্রশাসনের মূল লক্ষ্য।

এ সময় স্থানীয় প্রশাসন, গণমাধ্যমকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST