September 11, 2026, 8:59 pm
শিরোনামঃ
শ্রীবদরী খাদ্য গুদামের ইনচার্জ এর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ছেলে মোহাম্মদ কায়েস আহত উন্নত চিকিৎসার জন্য পঙ্গ হাসপাতালে প্রেরণ করা হয় খাগান-কলমা সড়কের পোলার আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন ঢাল যেন এক ‘মরণফাঁদ’ দায়িত্বে অবহেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না : খাদ্যমন্ত্রী মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ…! তালাক দিলেও ৯০দিন অপেক্ষা করতে হবে… ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর চকরিয়ায় ভিমরুলের হামলায় ৪ বছরের শিশু নিহত, আহত আরও ২ দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী ঘাগড়া ইউনিয়ন ‘মেঘশিমূল’ গ্রামের আলিনেওয়াজ ফকির ও তার ছেলে নিজাম উদ্দিন সরকারি জায়গার গাছ কেটে বিক্রি চলন্ত ট্রেনে ধর্ষণ, ৯৯৯ নম্বরে ফোনকলে ভুক্তভোগী উদ্ধার গ্রেফতার ১
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সীতাকুণ্ডে উদ্ধার হওয়া সরকারী জায়গাকে ডিসি পার্ক ঘোষণা

Reporter Name

সীতাকুণ্ড প্রতিনিধিঃ

চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট-পতেঙ্গা টোল রোডের বিএস দাগের ১নং খাস খতিয়ানের সরকা রী জায়গা দখল করে গড়ে ওঠা শুকতারা চাইনিজ রেস্টুরেন্ট অ্যান্ড পার্কটিকে ডিসি পার্ক ঘোষণা করা হয়েছে।এর মধ্যে ফ্লাওয়ার পার্কও করা হবে।

সম্প্রতি সরকারের খাস খতিয়ানের বেদখলকৃত জায়গা উদ্ধার পরবর্তী পরিদর্শন শেষে ডিসি ফ্লাওয়ার পার্ক করার তাৎক্ষণিক ঘোষণা দেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান।

সরেজমিনে দেখা যায়, সাবেক শুকতারা রেস্টুরেন্ট ও পার্কের চতুদিকে বিশাল চওড়া আকৃতির রাস্তা হচ্ছে। ডিসি ফ্লাওয়ার পার্ক হিসেবে রূপান্তর করতে মাঝখানে খালি জায়গা রেখে দুই পাশে টিউলিপ ফুলসহ বিভিন্ন সৌন্দর্য্যবর্ধনযোগ্য ফুল গাছে সজ্জি ত করা হচ্ছে। জেলা প্রশাসকের নির্দেশে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন এই নির্দেশনা বাস্তবায়ন করছে। আগামী ১০ ফেব্রুয়ারী থেকে ১৮ ফেব্রুয়ারী পর্যন্ত ফ্লাওয়ার মেলা হবে। মেলাকে সামনে রেখে রাস্তা সংস্কার,বিভিন্ন প্রজাতির ফুলের সজ্জাসহ নানা রকম কাজ চালিয়ে যাচ্ছে উপজেলা প্রশাসন।

জানা গেছে, ১০নং সলিমপুর ইউনিয়নের উত্তর সলিমপুর মৌজার বিএস দাগের ১নং খাস খতিয়া নের ও এর আশেপাশে অবৈধভাবে দখলে থাকা ১৯৪.১৮ একর সরকারী জায়গা উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। গত ৪ জানুয়ারী সকাল ১১টা থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলমের নেতৃত্বে উক্ত অভিযান চালানো হয়। এসময় বেড়িবাঁধ সংলগ্ন প্রায় শতাধিক দোকান,ঘর এবং একটি পার্ক বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।

এ ব্যাপারে জানতে চাইলে আশরাফুল আলম বলে ন,১৯৪. ১৮ একর সরকারী খাস খতিয়ানের দখল করা জায়গার আনুমানিক মূল্য এক হাজার কোটি টাকা। আমরা গত ৪ জানুয়ারী জেলা প্রশাসক স্যারের নির্দেশক্রমে জায়গা উদ্ধার করতে সক্ষম হই। এরপর জায়গাটি পরিদর্শনে আসেন জেলা প্রশাসক স্যার এবং জায়গাটিতে সৌন্দর্য্যবর্ধনমূলক কাজ করার নির্দেশনা প্রদান করেন। সেই মোতাবেক আমরা এখানে টিউলিপ ফুলের চারা রোপণ করেছি।

তিনি জানান,আগামী ১০ ফেব্রুয়ারী থেকে ১৮ ফেব্রু য়ারী পর্যন্ত ফুলের মেলা অনুষ্ঠিত হবে এখানে। মেলায় দেশ-বিদেশের প্রায় ১০০’র অধিক ফুল থাকবে। ফুল প্রেমিকদের ফুলের প্রতি আরো বেশী আকৃষ্ট করবার জন্য আমরা কাজ করছি। আশা করছি আগামী ১০ তারিখের মধ্যে সবগুলো গাছে ফুল ধরবে। মেলায় আগতরা সৌন্দর্য্য উপভোগ করতে নৌকা বাইচ, বিশাল আকৃতির রাস্তা, যার পাশে ৬৫০ থেকে ৭০০ ফুট প্রশস্ত থাকবে। সকল ফুল প্রেমিকদের মেলায় আসার আহ্বান জানান তিনি।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন বলেন, ‘চট্টগ্রাম জেলা প্রশাসক স্যারের নির্দেশনা মোতাবেক আমরা টোল রোডের উদ্ধারকৃত পার্কে ডিসি ফ্লাওয়ার পার্ক করার যাবতীয় কাজ করে যাচ্ছি। একইভাবে আসামী ১০ থেকে ১৮ ফেব্রুয়ারী ফুলের মেলায় ফুল প্রেমিকদের আকৃষ্ট করতে দেশ-বিদেশের বিভিন্ন প্রজাতির ফুল সংগ্রহের কাজ চলছে।

এ ব্যাপারে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন,এক শ্রেণীর মানুষ সরকারী জায়গা অবৈধ দখল করে সেখানে খাবার হোটেল,বাজারসহ নানা দোকানপাট তৈরী করে ছিল। আমরা সরকারী সম্পত্তি রক্ষায় বদ্ধপরিকর। সেখানে আমরা ফুলের বাগান করেছি। প্রতিবছর সেখানে ফুলের মেলা বসবে। তিনি আরও বলেন, উচ্ছেদকৃত জমিতে আবারও যদি কেউ অবৈধভাবে দখল করতে যায় তা হলে শুধু উচ্ছেদ নয়, তাদের বিরুদ্ধে ফৌজদারী মামলা করা হবে।



Our Like Page
Developed by: BD IT HOST