আবদুল মামুন, সীতাকুণ্ড প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় চট্টগ্রামের সীতাকুণ্ডে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।মঙ্গলবার (২১ ফেব্রুয়ারী) রাত ১২টা ১মিনিটে উপজেলা প্রশাসন,থানা প্রশাস ন শ্রদ্ধা জানান। মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলও শহীদবেদীতে শ্রদ্ধা জ্ঞাপন করেন।সকাল পৌণে ১০ টার দিকে সীতাকুণ্ডের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের পক্ষে শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা শ্রদ্ধা জানায়।সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আল মামুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশরাফুল আলমের নেতৃত্বে বিশাল
র্যালী বের করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসন শহীদবেদীতে শ্রদ্ধা জানায়। অতিরিক্ত পুলিশ সুপার (সীতাকুণ্ড সার্কেল) নায়হা নুল বারী ও সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচা র্জ তোফায়েল আহমেদ এর নেতৃত্বে থানা প্রশাসন শহীদবেদীতে শ্রদ্ধা জানায়।সকাল ১০ টার দিকে সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের বিশাল একটি মিছিল বহর সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া ও সাধারণ সম্পাদক এস এম আল মামুনের নেতৃত্বে শহীদবেদীতে যায় এবং শহীদবেদী ও বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে। বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর একটি র্যালী সংগঠনের চট্টগ্রাম উত্তর জেলা শাখার সদস্য সচিব সাংবাদিক মুহাম্মদ ইউসুফ খাঁন,
বঙ্গবন্ধু ফাউন্ডেশন সীতাকুণ্ড উপজেলা শাখার সভাপতি শামীমা আক্তার লাভলী ও সাধারণ সম্পাদক সালাহউদ্দীন এর নেতৃত্বে শহীদবেদী ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে।এছাড়া যুবলীগ-ছাত্রলীগসহ আওয়ামীলীগের অঙ্গ-সহযো গী ও ভ্রাত্রিপ্রতিম সংগঠন,ইপসা,বিভিন্ন স্কুল কলেজ , সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিষ্ঠান শহীদবে দীতে শ্রদ্ধা নিবেদন করে।সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবে র সভাপতি ও ভোরের কাগজের সীতাকুণ্ড প্রতিনিধি সাংবাদিক মুহাম্মদ ইউসুফ খাঁনের নেতৃত্বে রিপোর্টা র্স ক্লাবের নেতৃবৃন্দ শহীদবেদীতে শ্রদ্ধা জানায়।