November 25, 2026, 5:25 pm
শিরোনামঃ
দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত সুনামগঞ্জের সীমান্তবর্তী চারটি স্থানে বিজিব”র অভিযানে ৬লাখ ৬৫ হাজার ৭০ টাকার অবৈধ মালামাল জব্দ দেশের অভ্যন্তরীণ বাজারেও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে-খাদ্যমন্ত্রী ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে ঢাকা জেলার ৯ উইকেটে জয় আগামীকাল মোহন মিয়ার ৫৫তম মৃত্যুবার্ষিকী বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানা, ফকির কমিটির সভাপতির মাইকিং নরসিংদীর শিবপুরে ১০ শিক্ষার্থীকে বেধরক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে দুর্গাপুরে প্রান্তিক কৃষকের ৫৯ লাখ টাকা উধাও, গ্রেপ্তার ২ স্বেচ্ছাসেবক লীগের নেতা নজরুল ইসলামকে গ্রেফতার করেছে ডিবি দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামাদি পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সীতাকুণ্ডে নারী দিবস-২০২৩ পালিত

Reporter Name

আবদুল মামুন,সীতাকুণ্ড চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রামের সীতাকুণ্ডে নারী উন্নয়ন ও সমাজসেবী সংগঠন ‘দোলনচাঁপা’ এর উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে।শনিবার (১১মার্চ) বিকাল ৪টার দিকে জেলা পরিষদ অডিটো রিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। সীতাকুণ্ড ‘দোলনচাঁপা’ সংগঠেনের সুরাইয়া বাকেরে র সভাপতিত্বে দোলনচাঁপার লোগো উন্মোচন ও কেক কাটার আয়োজন করা হয়। এতে আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মোছাম্মৎ তাহমিনা আরজু,উপজেলা সমাজ সেবা অফিসার লুৎফুন্ন নেছা বেগম,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শামসুন্নাহার স্বর্ণা,উপজেলা তথ্য কেন্দ্র কর্মকর্তা শারমিন আক্তার,উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক ফেরদৌস আক্তার, উপজেলা উন্নয়ন গবেষক শামসুন্নাহার চৌধুরী লোপা,নারী উদ্যোক্তা বাংলাদেশ ফাউন্ডেশনের সভাপতি রুপা আহমেদ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

দোলনচাঁপা সংগঠনের সভাপতি সুরাইয়া বাকের বলেন,নারীরা এখন অনেক এগিয়ে আছে,বাংলাদে শ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন,বর্তমান সমাজে দেখা যায় নারীরা প্রশাসন থেকে শুরু করে সর্বস্তরে সহযোগীতা করছেন এবং শিক্ষার দিক থেকে পুরু ষের চেয়ে নারীরা এগিয়ে থাকছে,খেলাধুলা থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন কাজে নারীরা অনেক অগ্রগামী ভূমিকা পালন করছেন,তাই নারীদের উদ্বুদ্ধ করে অগ্রগতি বাড়ানোর লক্ষ্যে কাজ করছি এবং কাজ করে যাব।অনুষ্ঠান শেষে পাঁচ জন শিক্ষা র্থীকে শিক্ষা সহায়তা,দশ জনকে শাড়ী,দশ জনকে কম্বল,দশ জনকে মশারী ও দশটি সেলাই মেশিন প্রদান করা হয়।



Our Like Page
Developed by: BD IT HOST