April 26, 2026, 5:48 pm
শিরোনামঃ
খিলক্ষেতে অপহরণের ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতারে সহায়তার আহ্বান ধর্ষণ-নির্যাতনের বাস্তবতায় কবিতা লেখা ‘নৈতিক অপরাধ’—কবির মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া ভুয়া বিজ্ঞাপন তৈরি করে যৌন উত্তেজক ঔষধ বিক্রয়ের সাথে জড়িত চক্রের ১০ (দশ) সদস্যকে গ্রেফতার এসএসসি-২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সংক্রান্তে অনলাইন প্রতারণার সাথে জড়িত চার প্রতারক গ্রেফতার প্রধানমন্ত্রী গ্রামীণ মানুষের উন্নয়নে কাজ করছেন: তথ্য প্রতিমন্ত্রী গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা, সারা দেশে সতর্কতা জোরদার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তার পরিবার নিয়ে মানহানিকর বক্তব্য: ৭ বছর পর তদন্ত প্রতিবেদন দাখিল লক্ষ্মীপুরের এলাকায় মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক শিক্ষার্থীর মৃত্যু গফরগাঁও উপজেলার উন্নয়ন কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা অপরাধ দমনে রাজধানী জুড়ে বসানো হবে ১১ হাজার সিসিটিভি: ডিএমপি কমিশনার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সীতাকুণ্ডে প্রথমবারের মত রঙিন ফুলকপি চাষ করে সফল হয়েছেন কৃষক জাহাঙ্গীর

Reporter Name

আবদুল মামুন, সীতাকুণ্ড প্রতিনিধিঃ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলাস্থ ফৌজদারহাট এলাকার ১০নং সলিমপুর ইউনিয়নের উত্তর সলিম পুরে প্রথমবারের মতো রঙিন ফুলকপি চাষে সাফল্য পেয়েছেন কৃষক মোঃ জাহাঙ্গীর আলম। সবুজ পাতার ভেতরে হলুদ রঙের এই ফুলকপি দেখতে সেখানে নানান শ্রেণী পেশার মানুষ ভিড় জমান।

এছাড়া সফল এই কৃষকের সাফল্য দেখে অন্যান্য কৃষক রঙিন জাতের এই ফুলকপি উৎপাদনে উদ্বুদ্ধ হচ্ছেন। তিনি সীতাকুণ্ড উপজেলা কৃষি কর্মকর্তার সার্বিক সহযোগীতায় ২০ শতক জায়গায় ফুলকপি চাষে চট্টগ্রামে ব্যাপক সাড়া ফেলেছেন। এতে তিনি আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি নতুন পদ্ধতিতে আরো ব্যাপকভাবে ফুলকপি চাষে আগ্রহ প্রকাশ করেছেন।

সফল কৃষক জাহাঙ্গীর আলম বলেন,রঙিন ফুল কপি বাজারে চাহিদা বেশি। এছাড়া সাদা রঙের ফুলকপি চেয়ে হলুদ রঙের ফুলকপির দাম ও তুলনামূলকভাবে বেশি। কম জায়গায় এই জাতের ফুলকপি চাষ করা যায়। প্রথমে আমি ২ শতকে ২৫০ বীজ দিয়ে ফুলকপি চাষাবাদ শুরু করেছি।এতে লাভের মুখ দেখাতে আস্তে আস্তে বড় পরিসরে করার চেষ্টা করছি। সফল এই কৃষক এছাড়া গরু লালন পালন করেন।

সীতাকুণ্ড উপজেলা কৃষি অফিসার হাবিব উল্লাহ বলেন,রঙিন ফুলকপি ও সাদা ফুলকপি উৎপাদন পদ্ধতি একই। এতে আলাদাভাবে কোন নিয়ম পালন করতে হয়না। তবে সাদা রঙের ফুলকপির চেয়ে রঙিন ফুলকপির ভিটামিন এ পরিমাণে দ্বিগুণ।আমাদের শরীরের পুষ্টির চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নতুন জাতের এই ফুলকপি।তাছাড়া চট্টগ্রামে এই জাতের ফুলকপি নতুন উৎপাদন হওয়ার কারণে সবজি ক্রেতাদের চাহিদা বেড়েছে।

এই জাতের ফুলকপির বীজ জামালপুর থেকে আনা হয়। প্রকৃতপক্ষে ইউরোপীয় দেশগুলোতে এই বীজ সচরাচর পাওয়া যায়।সারা দেশে এর চাহিদা অনুযা য়ী উৎপাদন ব্যাপকভাবে করতে হলে ভারত থেকে এই বীজ আমদানী করা যেতে পারে।সিনজে নটা কোম্পানির মাধ্যমে এই বীজ সংগ্রহ করা যেতে পারে।সীতাকুণ্ড উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার সুপর্ণা বড়ুয়া বলেন, আমাদের সীতাকুণ্ডে কৃষকরা সাদা ফুলকপি চাষ করে আসছেন।

কিন্তু এই প্রথমবারের মতো রঙিন ফুলকপি চাষাবাদ শুরু করেছেন। সাদা ফুলকপির চেয়ে দাম বেশি হওয়ার কারণে কৃষকদের কাছে হলুদ রঙের ফুলক পির চাহিদা বেশি। কৃষক জাহাঙ্গীরের সফলতায় অভিভূত হয়ে অনেকেই রঙিন ফুলকপি চাষে আগ্রহ দেখাচ্ছে। এছাড়া ক্যান্সার প্রতিরোধে এই জাতের ফুলকপির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

ফুলকপি কিনতে আসা এক পাইকারী ব্যবসায়ী বলেন,এটি দেখতে ফুলের মত তরতাজা ও সুন্দর।বিষাক্ত রাসায়নিক ছাড়া এই হলুদ রঙের ফুলকপির বাজার দর দ্বিগুণ। ক্রেতাদের চাহিদা থাকায় আমরা কৃষক জাহাঙ্গীরের নিকট আসি।



Our Like Page
Developed by: BD IT HOST