June 29, 2026, 6:03 pm
শিরোনামঃ
জাজিরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব ডেপুটি স্পীকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ উর্দ্ধতন কর্তৃপক্ষ জানেন কি? ইসলামপুর খাদ্য গুদামে অনিয়ম ও দুর্নীতি র‌্যাব-১৪ কর্তৃক পৃথক ২ অভিযানে মাদক ও চেক জালিয়াতি মামলার ২ পলাতক আসামি গ্রেপ্তার ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ঢাকার নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা প্রধানমন্ত্রী তারেক রহমান এর বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন তুরাগে আ.লীগের ৭ নেতাকর্মীর লাশ ভাসার খবর যা জানালো পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সীতাকুণ্ডে ব্ঙ্গবন্ধু ফাউন্ডেশনের অভিষেক ও পিকনিক সম্পন্ন

Reporter Name

সীতাকুণ্ড প্রতিনিধিঃ

চট্টগ্রামের সীতাকুণ্ডে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের পিক নিক ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।শনিবার (২৮ জানুয়ারী) সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলে।সীতাকুণ্ড উপজেলা ও পৌরসভা শাখার যৌথ আয়োজনে গুলিয়াখালী সী-বিচে এক অাড়ম্বরপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ আলোচনা সভা,

কমিটির অভিষেক পুষ্পার্ঘ্য বিনিময়ের মধ্য দিয়ে সংগঠনটির সভাপতি শামিমা আক্তার লাভলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে ছিলেন,সীতাকুণ্ড উপজেলা আঃলীগের সভাপতি আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া।সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,সীতাকুণ্ড উপজেলা মহিলা আঃলীগের সভানেত্রী সুরাইয়া বাকের।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,মুরাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম রেজাউল করিম বাহার, চট্টগ্রাম উত্তর জেলা বঙ্গবন্ধু ফাউন্ডে শনের আহ্বায়ক মার্শাল কবির পান্নু।প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন,ভোরের কাগজের সীতাকুণ্ড প্রতিনিধি ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তর জেলার সদস্য সচিব মুহাম্মদ ইউসুফ খাঁন।

বক্তব্য রাখেন,সীতাকুণ্ড উপজেলা আঃলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ মিয়া,সাংগঠনিক সম্পাদক মেজবা উদ্দীন চৌধুরী,সাবেক সাংগঠনিক সম্পাদক মাঈমুন উদ্দীন মামুন, মুরাদপুর ইউনিয়ন আঃলীগে র সভাপতি খোরশেদ আলম,কাউন্সিলর দিদারুল আলম এ্যাপোলো,সালাহউদ্দীন,সার্জেন্ট (অবঃ)

মজিবুর রহমান,জুবায়ের চৌধুরী,জাহাঙ্গীর আলম, জামাল উদ্দীন,বীরমুক্তিযোদ্ধা নুরুল হুদা,বীরমুক্তি যোদ্ধা আব্দুর রশিদ,নাজনীন আক্তার পান্না,কামরু ন্নাহার নীলু,আলেয়া বেগম, রিজিয়া মেম্বার,নার্গিস মেম্বারসহ প্রমুখ।প্রধান অতিথি আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া বলেন,সামনে বড় চ্যালেঞ্জ। আঃলীগ সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করছে বিএনপি জামাত।

তাদেরকে রাজপথে মোকাবেলায় সাংবাদিক মুহাম্ম দ ইউসুফ খাঁনের গড়া এ সংগঠন নিঃসন্দেহে বলিষ্ঠ ভুমিকা রেখে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো বেশি সুসংগঠিত করবে বলে আমি বিশ্বাস করি।দ্বিতীয়ার্ধে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন সীতাকুণ্ড উপজেলা সাংস্কৃতিক পরিষদের সভানেত্রী সুরাইয়া বাকের, সেকান্দর হোসেনসহ প্রমুখ।



Our Like Page
Developed by: BD IT HOST