June 28, 2026, 10:15 pm
শিরোনামঃ
র‌্যাব-১৪ কর্তৃক পৃথক ২ অভিযানে মাদক ও চেক জালিয়াতি মামলার ২ পলাতক আসামি গ্রেপ্তার ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ঢাকার নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা প্রধানমন্ত্রী তারেক রহমান এর বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন তুরাগে আ.লীগের ৭ নেতাকর্মীর লাশ ভাসার খবর যা জানালো পুলিশ পদ্মার ডুবোচরে আটকে ছিল লঞ্চ, ৯৯৯ নম্বরে ফোনকলে ৮৫ যাত্রী উদ্ধার অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সীতাকুণ্ডে ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে ৬, আহত ৩০

Reporter Name

সীতাকুণ্ড প্রতিনিধিঃ

চট্টগ্রামের সীতাকুণ্ডের সীমা অক্সিজেন প্ল্যান্টে ভয়া বহ বিস্ফোরণের ঘটনায় নিহত বেড়ে ৬ জনে দাঁড়ি য়েছে। তাদের মৃতদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এছাড়া আহ ত ৩০ জন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা ধীন অবস্থায় রয়েছে।শনিবার (৪ মার্চ) বিকাল ৪ টার দিকে উপজেলার কদমরসুল এলাকায় অবস্থিত সীমা অক্সিজেন অক্সিকো লিমিটেড নামের প্ল্যান্টে এই বিস্ফোরণ ঘটে।শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম মেডি কেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোঃ শামীম আহসান এসব তথ্য জানান।
এদিকে সীতাকণ্ডে বিস্ফোরণের ঘটনায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।

এ ঘটনার কারণ খতিয়ে দেখতে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। পাশাপাশি চিকিৎসা সহায়তারও ঘোষণা দেওয়া হয়েছে।এ ঘটনায় ছয়জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।ঘটনাস্থল পরিদর্শন করে তিনি সাংবাদিকদের বলেন,অতিরিক্ত জেলা ম্যাজি স্ট্রেট রাকিব হাসানকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এতে ফায়ার সার্ভিসের কর্মকর্তাও থাকবেন।আহতদের বেশিরভাগকে চট্ট গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে তাদের চিকিৎসার খবর নিতে সন্ধ্যায় সেখানে যান জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর মোঃ তৌহিদুল ইসলাম।তিনি সাংবাদিকদের বলেন,চট্ট গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে জেলা প্রশাসনে র পক্ষ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে।আহতদের চিকিৎসার সব খরচ ও ঔষুধ দেওয়া হবে।

জানা যায়, বিস্ফোরণের মাত্রা এতটাই তীব্র ছিল যে এর ফলে দুর্ঘটনাস্থল থেকে উড়ে যাওয়া প্ল্যান্টের একটি লোহার টুকরার আঘাতে আধা কিলোমিটার দূরে এক ব্যক্তি নিহত হন।নিহত ছয়জনের মধ্যে দুজন হলেন—মোঃ ফরিদ (৩৩) এবং শামসুল আল ম (৬৫)। বাকি চারজনের নাম জানা যায়নি।এছাড়া আহত ৩০ জনের মধ্যে ১৮ জনের পরিচয় পাওয়া গেছে তারা হলেন— মোঃ নুর হোসেন (৩০),আবদু ল মোতালেব (৫২),ফোরকান (৩৩),মাকসুদু ল আলম (৬০) মোঃ আরাফাত (২২),মোঃ ওসমান (৪৫),মোঃ সোলায়মান (৪০),মোঃ রিপন (৪০),মোঃ আজাদ (২২),রিপন (৬০),নারায়ণ ধর (৬৪),মোঃ জসিম (৫০),ফেন্সী মোঃ জাহেদ (৩০), মুবিবুল হক (৪৫),রোজি বেগম (২০) এবং মাহিন শাহরিয়ার (২৬)। বাকি ১২ জনের পরিচয় পাওয়া যায় নি।



Our Like Page
Developed by: BD IT HOST