July 22, 2026, 2:32 am
শিরোনামঃ
মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত গাজীপুর মহানগর এলাকায় “মাদক বিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠিত রাউজানে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশে ফিরে গেলেন আর্জেন্টিনা” সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া এভিনিউ এলাকায় অবৈধ হাই ড্রোলিক হর্ন ও হুটারের বিরুদ্ধে ডিএমপি ট্রাফিকের বিশেষ অভিযান হামহাম জলপ্রপাতে হাত ভাঙ্গলেন এক ছাত্র আটকে পড়লেন নয় ছাত্র, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার বন্যাদুর্গত পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ যমুনায় রাজনৈতিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, জাতীয় ঐক্যের বার্তা নিয়ে তারেক রহমান দিল্লির নতুন প্রেস মিনিস্টার হলেন সাইদুর রহমান সীমান্তে মাদক, অস্ত্র ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় : স্বরাষ্ট্রমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সুবর্ণচরে জমি নিয়ে সংঘর্ষে বৃদ্ধার হাত ভেঙ্গে দিলো প্রতিপক্ষ

Reporter Name

আহসান হাবীব স্টাফ রিপোর্টারঃ

নোয়াখালী সুবর্ণচর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষেরর ঘটনা ঘটে, ঘটনায় উভয় পক্ষের আহত হয় ৬ জন, এঘটনায় মারধর থামাতে আসলে সুফিয়া নামের এক বৃদ্ধা নারীর ডান হাত ভেঙ্গে দেয় প্রতিপক্ষের লোকজন।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (১৮) অক্টোবর বেলা ১২ টায় সুবর্ণচর উপজেলার ৮নং মোহাম্মপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চর লক্ষী গ্রামে।আহতরা বর্তমানে নোয়াখালীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

ভুক্তভোগী চর লক্ষী গ্রামের মহি উদ্দিনের স্ত্রী বিবি কুলম আক্তার (৪০) অভিযোগ করে বলেন, তিনি দীর্ঘ ১৫ বছর ধরে চর লক্ষী গ্রামে তার বাড়ীতে বসবাস করে আসছেন, প্বার্শবর্তী ২নং ওয়ার্ডের চর আলা উদ্দিন গ্রামের বাসিন্দা ইব্রাহিম খলিলসহ কিছু ভূমিদস্যু তার জায়গাজমি আত্নসাৎ করার পায়তারা করে আসছে এ ঘটনায় তিনি ১ বছর আগে নোয়াখালী এডিএম কোর্টে একটি মামলা করেন, মামলাটির তদন্ত দেয়া হয় সুবর্ণচর উপজেলা এসিল্যান্ড অফিসে।

গতকাল ১৮ অক্টোবর মঙ্গলবার এসিল্যান্ড অফিস থেকে কয়েকজন কর্মকর্তা কর্মচারী কুলসুমের বাড়ীতে তদন্তে যান, খবর পেয়ে চর আলা উদ্দিন গ্রামের মৃত আফজালের রহমানের পুত্র ফজলের রহমান (৫৫), তার পুত্র ইব্রাহিম খলিল (৪২), ইশ্রাফিল (৩৫), ইব্রাহিম খলিলের পুত্র সাহাব উদ্দিন (২৫), একই গ্রামের আলা উদ্দিনের পুত্র সাইফুল (২৬)সহ ১০/১২ জনের একদল ভাড়াটিয়া বাহিনী এসে কু্লসুমের ওপর অতর্কিত হামলা চালায়, তার শোর চিৎকারে প্রতিবেশী মাহফুজল হকের পুত্র আলমগীর হোসেন(২৮) কু্লসুমকে উদ্ধার করতে আসলে এলোপাতাড়ি মারধর করে এবং সামছুল হকের স্ত্রী বৃদ্ধ সুফিয়া বেগম (৫৫)কে পিটিয়ে তার ডান হাত ভেঙ্গে দেয়। এসময় সামছুল হককেও পিটিয়ে আহত করে অভিযুক্তরা।

ঘটনার বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ইশ্রাফিল মারধরেরর ঘটনার সত্যতা স্বিকার করে মুঠো ফোনে বলেন, হামলায় আমাদের পক্ষের আবু কালাম এবং ফজলুল হক আহত হয় তারাও হাসপাতাল ভর্তি আছে।

চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেব প্রিয় দাশ বলেন, এখনো পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।



Our Like Page
Developed by: BD IT HOST