September 15, 2026, 1:23 pm
শিরোনামঃ
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬২৯, মামলা ৫ পচা মাংস বিক্রির অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন, গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ – ছাত্রলীগের মিছিল, গ্রেফতার ২৪ নেতাকর্মীর ১০ দিনের রিমান্ড আওয়ামী দাপটে প্রতারনা নিয়োগপরিক্ষায় আয়ারচাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন র‍্যাব মহাপরিচালককে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি”র ফুলেল শুভেচ্ছা দুদকে ৪৮ উপসহকারী পরিচালক ও ৩ কোর্ট ইন্সপেক্টর পদে চূড়ান্ত নিয়োগ ডিআরইউ দেশের গণতন্ত্র অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: রিজভী পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় জোরদারে আলোচনা সভা অনুষ্ঠিত মন্তব্য কলাম: এভাবে আর কোনো পুলককে গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না কৃতি শিক্ষার্থীদের মধ্য থেকেই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব তৈরি হবে : ডিএমপি কমিশনার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সেনবাগে বাংলাদেশ স্কাউট দিবস পালিত

Reporter Name

এমডি ইলিয়াছ সেনবাগ প্রতিনিধি:

নোয়াখালী জেলার সেনবাগ উপজেলা স্কাউটস কর্তৃক বাংলাদেশ স্কাউট দিবস পালিত হয়েছে। ৮ এপ্রিল সারা দেশের মতো সেনবাগ মডেল সপ্রাবির প্রাঙ্গণে স্কাউট পতাকা উত্তোলনের মধ্য দিয়ে স্কাউট দিবস পালন কর্মসূচি আরম্ভ করা হয়। এরপর কাব স্কাউট ও স্কাউট নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথি সহ সকলের অংশ গ্রহণে প্রার্থনা সংগীত গাওয়া হয়েছে।উপজেলা স্কাউটস সম্পাদক শফিকুজ্জা মান শিমু স্বাগত বক্তব্য রাখেন এবং উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আলী আজগর স্কাউটিং কার্যক্রমকে সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার উপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা স্কাউটস লিডার ও কানকিরহাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ইউনিট লিডার মোঃ মনোয়ারুল হক,সেনবাগ মডেল সপ্রাবির প্রধান শিক্ষ ক কানিজ ফাতিমা,গৌরকাটা সপ্রাবির প্রধান শিক্ষক রো কেয়া বেগম,উপজেলা স্কাউটস এর যুগ্ম সম্পাদক আবুল বাশার,সেনবাগ মডেল সপ্রাবির কাব লিডার জিয়াউর রহমান,গৌরকাটা সপ্রাবির কাব লিডার নুর হোসেন সুমন সহ প্রমুখ।

এ ছাড়া ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বাংলাদেশ স্কাউট দিবস গুরুত্ব সহকারে পালন করা হয়েছে।বাংলা দেশ স্কাউট দিবস উপলক্ষে কাব স্কাউট সদস্য ও স্কাউটার বৃন্দ কয়েকটি গাছের চারা রোপণ করেন।অত্যন্ত সুন্দর ও প্রাণবন্ত পরিবেশের মধ্য দিয়ে স্কাউট দিবসটি যথাযথ মর্যাদায় পালন করা হয়।



Our Like Page
Developed by: BD IT HOST