November 25, 2026, 11:15 pm
শিরোনামঃ
আইজিপির সঙ্গে ডিসিসিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ নতুন মাত্রা”এরই ধারাবাহিকতায় আজ একনেক (ECNEC)-এ অনুমোদিত সড়ক উন্নয়ন তালিকায় দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত সুনামগঞ্জের সীমান্তবর্তী চারটি স্থানে বিজিব”র অভিযানে ৬লাখ ৬৫ হাজার ৭০ টাকার অবৈধ মালামাল জব্দ দেশের অভ্যন্তরীণ বাজারেও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে-খাদ্যমন্ত্রী ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে ঢাকা জেলার ৯ উইকেটে জয় আগামীকাল মোহন মিয়ার ৫৫তম মৃত্যুবার্ষিকী বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানা, ফকির কমিটির সভাপতির মাইকিং নরসিংদীর শিবপুরে ১০ শিক্ষার্থীকে বেধরক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে দুর্গাপুরে প্রান্তিক কৃষকের ৫৯ লাখ টাকা উধাও, গ্রেপ্তার ২
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সোনাগাজীতে মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেন- প্রবাসী জাহাঙ্গীর ফিরোজ

Reporter Name

সোনাগাজী প্রতিনিধি :–

সোনাগাজীতে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন সোনাগাজীর কৃতি সন্তান লন্ডন প্রবাসী জাহাঙ্গীর ফিরোজ।

এসময় মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রাখায় সোনাগাজীর বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন ও তাদের জীবন এবং কর্মের ভূয়সী প্রশংসা করে বক্তব্য রাখেন, লন্ডন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা পিপলস এইড ইন্টারন্যাশনাল ইউকের চেয়ারম্যান জাহাঙ্গীর ফিরোজ সোনাগাজীর শারীরিক অক্ষম বা প্রতিবন্ধী মুক্তিযোদ্ধা বা তাদের পরিবারের সদস্যদের মাঝে হুইলচেয়ার বিতরণ করার ঘোষণা দেন।

সোনাগাজী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ৩১শে জুলাই (সোমবার) বিকেলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডার সৈয়দ নাছির উদ্দিনের সভাপতিত্বে ও সাংবাদিক গাজী মোহাম্মদ হানিফ এর সঞ্চালনায় এসময় মুক্তিযোদ্ধাদের মধ্য থেকে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমাণ্ডার ও আওয়ামিলীগ নেতা মোহাম্মদ ইসমাইল,বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম কাজী,মুক্তিযোদ্ধা কবির আহমদ,ফারুক আহমদ,আবদুল মতিন।

এসময় উপস্থিত ছিলেন- সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সদর ইউপির সাবেক চেয়ারম্যান শামসুল আরেফিন, মুক্তিযোদ্ধা আবুল কাশেম মেম্বার,মুক্তিযোদ্ধা নুরুল আলম মেম্বার,আবু বক্কর ছিদ্দিক গেরিলা মেম্বার সহ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য বৃন্দ।

উল্লেখ্য যে, জাহাঙ্গীর ফিরোজ একজন বাংলাদেশী বংশদ্ভূত ব্রিটিশ ব্যবসায়ী,তিনি যুক্তরাজ্যের লন্ডন শহরে বসবাস করেন,তিনি যুক্তরাজ্য,বাংলাদেশ,ভারত,নেপাল সহ আন্তর্জাতিক অঙ্গনে প্রায় ৬শতাধিক শারীরিক অক্ষম বা প্রতিবন্ধীদের হুইলচেয়ার ও নগদ অর্থ সহায়তা করেছে ন এবং তার মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতি স্বরূপ তাকে প্রতিবন্ধীর বন্ধু বলা হয়।



Our Like Page
Developed by: BD IT HOST