May 10, 2026, 11:09 am
শিরোনামঃ
পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে :স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে এলো মা দিবস প্রথমবারের মতো ডিএসসিসি’র নিজস্ব প্রাক বর্ষা এডিস লার্ভা জরিপ শুরু স্থানীয় পর্যায়ে অপরাধ দমনে আমাদের আরও চেষ্টা বাড়াতে হবে : ময়মনসিংহ জেলা প্রশাসক পুলিশ যেন আর কখনো জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহৃত না হয়: প্রধানমন্ত্রী বাংলাদেশ ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ নিরা পত্তা ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা প্রেস বিজ্ঞপ্তি’চট্টগ্রামে বিআইএমএএসসি ও প্যান সলিউশনের যৌথ উদ্যোগে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কক্সবাজারের উখিয়া ‎জালিয়াপালং উচ্চ বিদ্যালয়ের দপ্তরী কতৃক ছাত্রীকে নির্মম নির্যাতনের অভিযোগ, সিলেটের পাথর কোয়ারি ইজারা প্রদানে উচ্চপর্যায়ের কমিটি গঠন; পর্যায়ক্রমে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী শনিবার লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

স্থানীয় পর্যায়ে অপরাধ দমনে আমাদের আরও চেষ্টা বাড়াতে হবে : ময়মনসিংহ জেলা প্রশাসক

Reporter Name

সেলিম মিয়া : ময়মনসিংহ জেলা আইন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ মে) ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।

সভায় জানানো হয়, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে এবং সার্বিকভাবে অপরাধ দমনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে। খুন, যৌন হয়রানি, এসিড নিক্ষেপ ও দস্যুতাসহ অন্যান্য স্পর্শকাতর অপরাধসমূহ কঠোর হস্তে দমনের লক্ষ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহতি রয়েছে।

 

এছাড়াও সভায় মাদক সেবনের প্রবণতা রোধ ও মাদক বিক্রি বন্ধের লক্ষ্যে নিয়মিত টাস্কফোর্স অভিযান পরিচালনা করা এবং জেলা উপজেলা পর্যায়ে মাদক বিরোধী মোবাইল কোর্ট অভিযান বৃদ্ধি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উপজেলা এবং গ্রাম পর্যায়ে চুরি ও ছিনতাই রোধে গ্রাম পুলিশকে আরো সক্রিয় করার আহবান জানানো হয়। সীমান্তে

চোরাচালান ও মাদক চালান রোধে বিজিবি এবং স্থানীয় প্রশাসনের সমন্বয় বৃদ্ধি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, এই জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে আইন-শৃঙ্খলা বাহিনী নিরলসভাবে যে কাজ করে যাচ্ছে, এত কোন সন্দেহ নেই। তবে স্থানীয় পর্যায়ে অপরাধ দমনে আমাদের আরও চেষ্টা বাড়াতে হবে। বিশেষ করে মাদকের বিরুদ্ধে আমাদের সকলের দল-মত নির্বিশেষে কাজ করতে হবে। তিনি আরো বলেন,জেলার আইনশৃঙ্খলা ও নিরাপত্তা উন্নয়নের লক্ষ্যে অবশ্যই সকলের নিজ নিজ অবস্থান হতে সবাইকে সহযোগিতা করতে হবে।

 

সভায় আরো উপস্থিত ছিলেন, জেলা আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য ময়মনসিংহ ০১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য সালমান ওমর এবং ময়মনসিংহ ০৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু। এছাড়াও আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুল করিম এবং জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।



Our Like Page
Developed by: BD IT HOST