October 7, 2026, 11:56 pm
শিরোনামঃ
বিমান বাহিনী প্রধানের সঙ্গে আইজিপির সাক্ষাৎ শাহজাদপুরে শারদীয় দুর্গাপূজা প্রস্তুতিমূলক সভা নাগরিকদের গোপন তথ্য বিক্রির অভিযোগে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার সব ইউএনও-উপজেলা প্রশাসকদের জন্য জরুরি নির্দেশনা বিমানবন্দরে আবারও নওশাদের মতো সাহসী ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়ার দাবি রূপনগর থানার ওসি মোহাম্মদ নোমান হোসেনের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ তারাকান্দায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ ঢাকা কাস্টমস হাউসের অভিযান,শাহজালাল বিমানবন্দরে ৮ কোটি টাকার সোনাসহ মালয়েশিয়ার নাগরিক আটক নারী ও প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলার অভিযোগ, ধামাচাপার চেষ্টার অভিযোগ খাদ্য পরিদর্শক সমিতি ময়মনসিংহ বিভাগের মতবিনিময় সভা অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে শাহজাদপুরে সাবেক মেয়র মিরুর নেতৃত্বে উন্নয়ন শোভাযাত্রা

Reporter Name

সবুজ হোসেন রাজা (সিরাজগঞ্জ)জেলা প্রতিনিধি:

চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার বাস্তবায়ন করা। নেতৃত্বে উন্নয়ন শোভাযাত্রার মাধ্যমে ব্যাপক শো-ডাউন করেছেন। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ – ৬ (শাহজাদপুর) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা হালিমুল হক মিরু।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল ১১টায় সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা হালিমুল হক মিরুর নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের অংশগ্রহণে উন্নয়ন শোভাযাত্রাটি পৌর শহরের বিসিক বাসস্ট্যান্ড এলাকার এল‌এসডি গোডাউন থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।

উন্নয়ন শোভাযাত্রায় নেতাকর্মীরা দেশের বিভিন্ন উন্নয়নমূলক কাজের ছবি সংবলিত শতাধিক ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও হালিমুল হক মিরুর সমর্থনে শ্লোগান দিতে দেখা যায়।

এর আগে সকাল থেকেই উপজেলার বিভিন্ন গ্রাম ও ইউনিয়ন থেকে উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মী ও সমর্থকরা মিছিলের মাধ্যমে পৌর শহরের বিসিক বাসস্ট্যান্ডের এল‌এসডি গোডাউনে এসে উন্নয়ন শোভাযাত্রায় অংশগ্রহণের জন্য উপস্থিত হয়।

উক্ত শোভাযাত্রায় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল ত্যাগী নেতা-কর্মী এবং শাহজাদপুর উপজেলার সর্বস্তরের জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

শোভাযাত্রা শেষে শাহজাদপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সংক্ষিপ্ত বক্তব্যে সাবেক মেয়র ও আওয়ামী লীগের মনোনয়ন বীর মুক্তিযোদ্ধা হালিমুল হক মিরু আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন।

তিনি আরো বলেন,আগামী জাতীয় সংসদ নির্বাচনে চতুর্থ বারের মতো প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলা দেশ গড়ে তোলার লক্ষ্যে সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে দল মত নির্বিশেষে বিপুল ভোটে জয়লাভ করার লক্ষ্যে কাজ করে যাবে।বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ স্মার্ট বাংলা দেশ গড়ে তোলার লক্ষ্যে উন্নয়নের ছোঁয়া তৃণমূল নেতাকর্মীরা যাকে সমর্থন করবেন তাকেই আগামী সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রদান করা হবে। এসময় তিনি উপস্থিত নেতাকর্মীদের উন্নয়ন শোভাযাত্রায় অংশগ্রহণ ও তাকে সমর্থন দেওয়ার জন্য ধন্যবাদ জানান।

এ সময় নেতাকর্মীরা বলে,বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকার বলেছিল যারা সাধারণ জনগণের আস্তা ভালোবাসা শেষ ঠিকানা তারাই হবে সংসদ সদস্য আমরা চাই আমাদের মাঝে যাদেরকে সবসময় পাওয়া যাবে দুঃখে সুখে যাকে পাই সে তো মোদের সাবেক মেয়র মিরুর, শেখ হাসিনা সরকারের উন্নয়ন সাধারণ জনগণের মাঝে তুলে ধরার জন্য।সিরাজগঞ্জের উন্নয়ন মিরুর দুই নয়নে প্রাণের ভালোবাসা মানুষ হিসেবে আমরা দেখতে চাই।



Our Like Page
Developed by: BD IT HOST