September 11, 2026, 8:36 pm
শিরোনামঃ
শ্রীবদরী খাদ্য গুদামের ইনচার্জ এর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সড়ক দুর্ঘটনায় সাংবাদিক ছেলে মোহাম্মদ কায়েস আহত উন্নত চিকিৎসার জন্য পঙ্গ হাসপাতালে প্রেরণ করা হয় খাগান-কলমা সড়কের পোলার আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন ঢাল যেন এক ‘মরণফাঁদ’ দায়িত্বে অবহেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না : খাদ্যমন্ত্রী মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ…! তালাক দিলেও ৯০দিন অপেক্ষা করতে হবে… ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর চকরিয়ায় ভিমরুলের হামলায় ৪ বছরের শিশু নিহত, আহত আরও ২ দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী ঘাগড়া ইউনিয়ন ‘মেঘশিমূল’ গ্রামের আলিনেওয়াজ ফকির ও তার ছেলে নিজাম উদ্দিন সরকারি জায়গার গাছ কেটে বিক্রি চলন্ত ট্রেনে ধর্ষণ, ৯৯৯ নম্বরে ফোনকলে ভুক্তভোগী উদ্ধার গ্রেফতার ১
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

হাইমচরে জনতা বাজার স্পোর্টিং ক্লাবের ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

Reporter Name

এস এম পারভেজঃ

চাঁদপুরের হাইমচর উপজেলার জনতা বাজার স্পোর্টিং ক্লাবের আয়োজনে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।১১ মার্চ শনিবার বিকালে নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে ফাইনাল খেলায় জনতা বাজার স্পোর্টিং ক্লাবের সভাপতি সুমন খান এর সভাপতিত্বে স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক ও উত্তর আলগী ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ জসিম উদ্দিন রনির পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের সাবেক সদস্য ও নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি এস এম আল মামুন সুমন।

ফাইনাল খেলায় উদ্বোধকের বক্তব্য রাখেন উত্তর আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান পাটোয়ারী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এস এম কবির, চরভৈরবী ইউপি চেয়ারম্যান ইউসুফ জুবায়ের শিমুল চোকদার।

গাজীপুর ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সবুজ, দক্ষিণ আলগী ইউপি সচিব বিল্লাল হোসেন সোহাগ, দক্ষিণ আলগী ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি কাজল পাটওয়ারী, ইউপি সদস্য সোহেল পাটোয়ারী, মাসুদ খান, মতিন, বশির উল্লাহ পাঠান।আমান উল্লাহ বেপারী, মিন্টু পাটওয়ারী, উপজেলা ছাত্রলীগ সাবেক ছাত্র নেতা আবু তালেব বাবু জমদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রনি, উপজেলা যুবলীগ সদস্য মনির হোসেন হাফেজ ছৈয়াল,মোঃ আবু সুফিয়ান।

জনতা বাজার ব্যাবসায়ী কমিটির সাবেক সাধারণ সম্পাদক এমরান হোসেন সোহাগ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহব্বায়ক মুশা পাটওয়ারী প্রমুখ। ক্রিকেট টুর্নামেন্ট খেলার পরিচালনা করেন রাশেদুল ইসলাম ও মিজানুর রহমান।ফাইনাল খেলায় উত্তর আলগী ক্রিকেট একাদশ, বাদামতলী ক্রিকেট একা দশ অংশ নেয়। বিভিন্ন এলাকার ক্রিকেট প্রেমীরা ফাইনাল ম্যাচটি উপভোগ করেন।

ফাইনাল খেলায় বাদামতলী ক্রিকেট একাদশ জনতা বাজার ক্রিকেট একাদশ খেলা ড্র হয়। টুর্নামেন্টের পক্ষ থেকে প্রধান অতিথি ও উদ্বোধক, বিশেষ অতিথি দেরকে ফুল দিয়ে বরণ করেন।



Our Like Page
Developed by: BD IT HOST