July 3, 2026, 7:43 pm
শিরোনামঃ
চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ দুই মাদক কারবারি গ্রেফতার নেতাকর্মীদের চোখে এখন আর জল নেই, আছে শুধুই আগুন, এই আগুন বিস্ফোরিত হবে শীঘ্রই – ওবায়দুল কাদের জামাতের সাথে বিএনপির বিরোধ লোক দেখানো-গৌতম লাহিড়ী কমলনগরে বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির ছাত্র অসুস্থ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ রাজস্ব আদায়ে ময়মনসিংহ সদর এসিল্যান্ডের সাফল্য, এক অর্থবছরে আদায় প্রায় ১৫ কোটি ৮০ লাখ টাকা জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিএনপির সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির বক্তব্যকে ‘অযাচিত’ দুদকের নতুন কমিশনার হিসেবে ড. মো. আশরাফুর রহমানের নাম আলোচনায় বিভিন্ন জেলায় ব্যবসায়ীদের ধান গ্রহণ, কৃষকদের হয়রানির অভিযোগ তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৮২ জন গ্রেফতার ধোবাউড়া সাবরেজিস্টার অফিসে শ্রেণি জালিয়াতিতে সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

হাইমচরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

Reporter Name

এস এম পারভেজঃ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও শিশু দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর ও হাইমচরের মাটি ও মানুষের জননেতা সুজিত রায় নন্দীর পক্ষ থেকে হাইমচর উপজেলার ৬ ইউনিয়ন সহ মোট ২০৩ টি মসজিদে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুরের কৃতি সন্তান সুজিত রায় নন্দী পক্ষ থেকে এই দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

১৭ মার্চ শুক্রবার বাদ আসর উত্তর আলগী ইউনিয়নের বাংলা বাজার ঢেলের বাজার বায়তুস সালাম জামে মসজি দ, কাটাখালী জামে মসজিদ,আলগী বাজার কেন্দ্রীয় জামে মসজিদ।দক্ষিণ আলগী ইউনিয়নেরকালাচৌকিদার মোড় ও গণকবরস্থান জামে মসজিদ,রায়ের বাজার,গন্ডামারা, চরভৈরবী,হাওলাদার বাজার,তেলিমোড়,গাজীপুর বাজার, গাজীপুর ইউনিয়নের মজিব কেল্লাহ সহ হাইমচর উপজেলা র ১০৩ টি মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন,হাইমচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আঃ ছাত্তার গাজী,উত্তর আলগী ইউনিয়ন যুবলী গের সভাপতি জাহাঙ্গীর সিকদার,নীলকমল ইউনিয়ন যুবলীগের আহব্বায়ক নোয়াব মোল্লা।

উত্তর আলগী ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের সভাপতি হাবিবুর রহমান কাজী,উত্তর আলগী ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হারুন শেখ,দুলাল আখ ন,দক্ষিণ আলগী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ এবায়েদ উল্লাহ ইব্রাহিম হোসেন ইবু মিজি।দক্ষিণ আলগী ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ মামুন মিজি,আওয়ামী লীগ নেতা ইসমাইল চৌকিদার,কালু পাটওয়ারী,মকবুল মিজি সহ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের ও স্থানীয় এলাকার মুসুল্লিগন উপস্থিত ছিলেন।দোয়া অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ আক্তার হোসেন, গণ কবরস্থান জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ রেজাউল করিম সহ ১০৩ টি মসজিদের ইমামগন।



Our Like Page
Developed by: BD IT HOST