July 31, 2026, 5:40 am
শিরোনামঃ
বিআইডব্লিউটিএ কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ সাংবাদিক গ্রেফতার আর কত? গণমাধ্যমের স্বাধীনতা কি কেবল কাগজে-কলমে? হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়িকে তদন্ত কেন্দ্রে উন্নীত করার জোর দাবি এলাকাবাসীর অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ দাবি করে সংবাদ সম্মেলন নাজির হাসানের সরকারি সার কালোবাজারির অভিযোগে শেরপুরে ২০ ডিলারের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানের শীর্ষ সন্ত্রাসী শুটার ও ধামা ইলিয়াস গ্রেফতার আহত সাংবাদিক জামালকে দেখতে হাসপাতালে মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষন, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার স্বামী-স্ত্রী এবং গ্রেফতার তিন মানবপাচার প্রতিরোধে ডিএমপির সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন ডিএমপি কমিশনার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

হাইমচরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

Reporter Name

এস এম পারভেজঃ

চাঁদপুরের হাইমচরে বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টূর্ণামেন্ট ২০২৩ এবং বঙ্গবন্ধু বঙ্গমাতা শেখ ফজি লাতুন্নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টূর্নামেন্ট – ইউনিয়ন পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

১৯ জুলাই বুধবার বেলা ১১টায় দুর্গাপুর উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ পূর্বে উপজেলা সহকারী শিক্ষা অফিসার একে এম মিজানুর রহমান এর সভাপতিত্বে ও ৭ নং পূর্বচর কৃষ্ণ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।সহকারী শিক্ষক মামুন মাষ্টারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান খান।

উপজেলা সহকারী শিক্ষা অফিসার জুলফিকার আলি জনি,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শেখ আবু জাফর, শিক্ষক নেতা ও ৭ নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ইকবাল হোসেন, ছোট লক্ষীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল রশিদ পাটওয়ারী।

খেলা পরিচালনা করেন ৫ নং খুদিয়া বাজাপ্তী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লক্ষ্মণ চন্দ্র সরকার।

বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুনামেন্টের ইউনিয়ন পর্যায় ফাইনাল খেলায় ১ শূন্য গোলে ৭ নং পূর্বচরকৃঞ্চপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ ৮ নং দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়।

অপর খেলায় বঙ্গমাতা ফুটবল খেলা নয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয় কে ট্রাইবেকারে ২ শূন্য গোলে পরাজিত করে ৭ নং পূর্বচরকৃঞ্চপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ চ্যাম্পিয়ান হয়েছে।

খেলা শেষে অতিথিবৃন্দ বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি সহ খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন।



Our Like Page
Developed by: BD IT HOST