July 30, 2026, 6:13 pm
শিরোনামঃ
হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়িকে তদন্ত কেন্দ্রে উন্নীত করার জোর দাবি এলাকাবাসীর অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ দাবি করে সংবাদ সম্মেলন নাজির হাসানের সরকারি সার কালোবাজারির অভিযোগে শেরপুরে ২০ ডিলারের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানের শীর্ষ সন্ত্রাসী শুটার ও ধামা ইলিয়াস গ্রেফতার আহত সাংবাদিক জামালকে দেখতে হাসপাতালে মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষন, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার স্বামী-স্ত্রী এবং গ্রেফতার তিন মানবপাচার প্রতিরোধে ডিএমপির সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন ডিএমপি কমিশনার চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন অ্যাডিশনাল আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

হাইমচরে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা নেছার আহমদ চৌকিদারের দাফন সম্পন্ন

Reporter Name

এস এম পারভেজঃ

চাঁদপুরের হাইমচর উপজেলার গাজীপুর ইউনিয়ন পরিষদ ও নীলকমল ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সচিব এবং বীর মুক্তিযোদ্ধা নেছার আহমদ চৌকিদার ইন্তেকাল করে ছেন।(ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তিনি ২২ জুন বৃহস্পতিবার রাত ৭-১৫ মিঃ চিকিৎসাধীন অবস্থায় ঢাকা একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শুক্রবার দুপুরে ২৭ নং চরশোলাদী কে বি সরকারি প্রাথমি ক বিদ্যালয়ের মাঠে মরহুম নেছার আহমদ চৌকিদার কে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।মরহুম নেছার আহমদ চৌকিদারের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজ পরিচালনা করেন আলগী বাজার সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যাক্ষ মাওলানা জিল্লুর রহমান ফারুকী।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭৫ বছর।তিনি স্ত্রী, ৩ ছেলে ২ মেয়ে,জামাতা পুত্রবধূ নাতি-নাতনি সহ আত্মীয়-স্বজন সহ বহু শুভাকাঙ্ক্ষী বন্ধুবান্ধব ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।বীর মুক্তিযোদ্ধা নেছার আহমদ চৌকিদার এর দাফনের আগে হাইমচর পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা ভুমি কর্মকর্তা আবদুল্লাহ আল ফয়সালা,হাইমচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসিন,উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাজাহান মিয়া,হাইমচর প্রাথমিক শিক্ষক সমিতির সাধার ণ সম্পাদক মোঃ নাছির উদ্দীন,বীর মুক্তিযোদ্ধা সিরাজ পাটোয়ারী,মহসিন মিয়া কিশোর,চাঁদপুর জেলার জাতীয় শ্রমিক লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ রিপন হোসেন প্রমুখ।

এসময় মরহুমের জানাজার পূর্বে বিভিন্ন মহলের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা ও শোক নিবেদন করা হয়।উক্ত জানাযায়,রাজনৈতিক বৃন্দ,শিক্ষক,ডাক্তার,সাংবাদিক, বাজারের ব্যবসায়ী বৃন্দ সহ বিভিন্ন শ্রেনীর পেশার মানুষ জানাযায় অংশগ্রহন করেন।



Our Like Page
Developed by: BD IT HOST