September 18, 2026, 9:31 pm
শিরোনামঃ
কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান দিলেন আইজিপি সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর দলের দুঃসময়ে রাজপথের সক্রিয় কর্মী থেকে নতুন দায়িত্বে ৪০ বছরের ভোগদখলি জমি নিয়ে বিপাকে এক পরিবার কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ লক্কর জক্কর বিচার ব্যাবস্থা আসলে কোনো কাজেই আসছে না বালু কে খুদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ মিনহাজুল ইসলাম সুজনকে ভরপাশা ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক নির্বাচিত করায় অভিনন্দন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

হাইমচরে শিক্ষামন্ত্রীর মায়ের মৃত্যুতে উপজেলা চেয়ারম্যানের আয়োজনে মিলাদ ও দোয়া

Reporter Name

এস এম পারভেজঃ

শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি ও বিশিষ্ট চিকিৎসক ডাঃ জেআর ওয়াদুদ টিপু এবং ভাষাবীর এম এ ওয়াদুদের সহধর্মিণী শিক্ষাবিদ রহিমা বেগমের ইন্তেকালে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ মে) চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর হোসেন পাটোয়ারীর আয়োজনে উপজেলার ৬ টি ইউনিয়নের বিভিন্ন মসজিদে এই মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারী, হাইমচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ উদ্দিন, হাইমচর প্রেসক্লাব সাধারণ সম্পাদক জাকির হোসেন, উপজেলা কৃষক লীগের সাবেক সদস্য সচিব মোকলেছুর রহমান দুলাল আখন, আওয়ামী লীগ নেতা বাচ্চু কোতয়াল, সহ স্থানীয় এলাকার মুসুল্লিগন উপস্থিত ছিলেন।

মিলাদ ও দোয়া, মুনাজাত পরিচালনা করেন আলগী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলান আলমগীর হোসেন বেপারী ও থানা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইউসুফ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জুলফিকার আলী মুরাদ।

উল্লেখ্য, শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির মা রহিমা ওয়াদুদ গত ৬ মে রাজধানীর কলাবাগানে তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। রোববার মরহুমার নামাজে জানাজা কলাবাগান মাঠে শেষে দাফন করা হয়।



Our Like Page
Developed by: BD IT HOST