June 1, 2026, 3:35 am
শিরোনামঃ
শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজা লাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর. আয়মান হোসেন অপু” দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন ঈদুল আজহাকে সামনে রেখে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে ময়মনসিংহ মডেল থানা পুলিশ ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই : র‌্যাব মহাপরিচালক ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী “বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম পরিবর্তন করে’ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা লীগ -এর নাম করণ প্রসঙ্গ” ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

হাইমচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী সাহা উদ্দিন টিটু হাওলাদার

Reporter Name

এস এম পারভেজঃআগামী ৫ ডিসেম্বর হাইমচর উপজেলা আওয়ামী লীগের ত্রি- বার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে ঘোষণা দিলেন হাইমচর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও হাইমচর উপজেলা আওয়ামী লীগের প্রাক্তন সভাপতি ও সাবেক ৩ নং দক্ষিণ আলগী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম সমিদ হাওলাদারের সুযোগ্য সন্তান সাহ উদ্দিন টিটু হাওলাদার।

সাংবাদিক সম্মেলনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেন।সাহা উদ্দিন টিটু হাওলাদার তিনি বলেন, আমি ছাত্র জীবন থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশকে লালন করে ছাত্র লীগের মাধ্যমে আওয়ামী লীগের রাজনী তি শুরু করি। দলের সেই দুঃসময় থেকে অদ্যাবধি এদলের রাজনীতি করছি।

জীবনে কোনো দিন কোনো লোভ লালসার প্রতি নজর দেইনি এবং দীর্ঘ ৩ বার আমাদের দল রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত আজো কেউ বলতে পারবে না, দলের সাইনবোর্ড ব্যবহার করে দলের সুনাম নষ্ট করেছি।ইনশাআল্লাহ আগামীতেও আমি দলের সুনাম অক্ষুণ্ণ রেখে এই দলের রাজনীতি করতে চাই। দল আমাকে কোনো পদে রাখুক বা না রাখুক আমার জন্ম আওয়ামী পরিবারে, আমৃত্যু এ দলের রাজনীতি করবো।

তিনি বলেন, আমি দলের তৃণমূল নেতাকর্মীদের চাহিদার প্রেক্ষিতে হাইমচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছি। আশা করছি শীর্ষ নেতৃবৃন্দ আমার সকল দিক বিবেচনা করে আমাকে দলের উক্ত পদে অধিষ্ঠিত করবেন।

উল্লেখ্য সাহা উদ্দিন টিটু হাওলাদারের পিতা মরহুম সমিদ হাওলাদার তৎকালীন চাঁদপুর জেলা ও হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন,৩ নং দক্ষিণ আলগী ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST