November 25, 2026, 6:02 pm
শিরোনামঃ
আইজিপির সঙ্গে ডিসিসিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ নতুন মাত্রা”এরই ধারাবাহিকতায় আজ একনেক (ECNEC)-এ অনুমোদিত সড়ক উন্নয়ন তালিকায় দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত সুনামগঞ্জের সীমান্তবর্তী চারটি স্থানে বিজিব”র অভিযানে ৬লাখ ৬৫ হাজার ৭০ টাকার অবৈধ মালামাল জব্দ দেশের অভ্যন্তরীণ বাজারেও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে-খাদ্যমন্ত্রী ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে ঢাকা জেলার ৯ উইকেটে জয় আগামীকাল মোহন মিয়ার ৫৫তম মৃত্যুবার্ষিকী বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানা, ফকির কমিটির সভাপতির মাইকিং নরসিংদীর শিবপুরে ১০ শিক্ষার্থীকে বেধরক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে দুর্গাপুরে প্রান্তিক কৃষকের ৫৯ লাখ টাকা উধাও, গ্রেপ্তার ২
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস এর প্রস্তুতিমূলক সভা

Reporter Name

মো: সবুজ হোসেন রাজা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস, ২০২৩ যথাযোগ্য মর্যাদায় উদযা পন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা আয়োজন করেছেন শাহজাদপুর উপজেলা প্রশাসন।উক্ত সভায় উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ কামরুজ্জামান এর সভা পতিত্বে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর মোঃ আজাদ রহমান।

এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী, শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল বাশার, এনায়েতপুর থানার ওসি এবং উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ।
এছাড়া উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার বিনয় পালসহ বীর মুক্তিযোদ্ধা গণ।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে আমরা প্রস্তুতি গ্রহণ করছি। আমরা এ প্রস্তুতির মাধ্যমে সম্মানের সঙ্গে সুশৃংখলভাবে মহান বিজয় দিবসকে বরণ করে নেব। শত কষ্ট ও ত্যাগের বিনিময়ে পাওয়া এই মহান বিজয় দিবস আমাদের অনুপ্রেরণা দেয়। তাই আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে যথার্থ মর্যাদার সাথে মহান বিজয় দিবসকে বরণ করব।



Our Like Page
Developed by: BD IT HOST