July 4, 2026, 6:56 am
শিরোনামঃ
চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ দুই মাদক কারবারি গ্রেফতার নেতাকর্মীদের চোখে এখন আর জল নেই, আছে শুধুই আগুন, এই আগুন বিস্ফোরিত হবে শীঘ্রই – ওবায়দুল কাদের জামাতের সাথে বিএনপির বিরোধ লোক দেখানো-গৌতম লাহিড়ী কমলনগরে বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির ছাত্র অসুস্থ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ রাজস্ব আদায়ে ময়মনসিংহ সদর এসিল্যান্ডের সাফল্য, এক অর্থবছরে আদায় প্রায় ১৫ কোটি ৮০ লাখ টাকা জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিএনপির সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির বক্তব্যকে ‘অযাচিত’ দুদকের নতুন কমিশনার হিসেবে ড. মো. আশরাফুর রহমানের নাম আলোচনায় বিভিন্ন জেলায় ব্যবসায়ীদের ধান গ্রহণ, কৃষকদের হয়রানির অভিযোগ তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৮২ জন গ্রেফতার ধোবাউড়া সাবরেজিস্টার অফিসে শ্রেণি জালিয়াতিতে সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

১-চাটখিল সোনাইমুড়ী আসনে আবারও নৌকা বিজয়ের মাঝি হলেন এইচ.এম ইব্রাহিম এম.পি.

Reporter Name

চাটখিল উপজেলা প্রতিনিধিঃ-সৈয়দ নুর আলম বাদশা:

আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতিকে মনোনীতদের তালিকা আজ রোববার (২৬ নভেম্বর) প্রকাশ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। প্রকাশিত এই তালিকায় আছেন ২৮৬-নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ী, আংশিক,আসনে নৌকার মাঝি হয়েছেন বর্তমান জাতীয় সংসদ সদস্য এইচ. এম.ইব্রাহিম এম.পি.
এইচ.এম ইব্রাহিম ২৮৬- নোয়াখালী-১ চাটখিল ও সোনাইমুড়ী আসন থেকে নবম জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মাঝি হয়ে প্রথমবার পরাজিত হন। তার পরবর্তীতে তিনি দশম জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধীতায় প্রথমবারের মত জাতীয় সংসদ সদস্য হন।

এরপর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকে বিজয়ী হয়ে দ্বিতীয় বারের মতো জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতিকে মনোনীত হয়ে তার রাজনৈতিক জীবনে মোট ০৪ বার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন।

তিনি আবারো দলীয় মনোনয়ন পাওয়ায় তাকে স্থানীয় আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ,জাতীয় শ্রমিক লীগ,কৃষক লীগ,স্বেচ্ছাসেবক লীগ ও সহযোগী সকল সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানান বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন

উল্লেখ্য, বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল মোতাবেক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহন ২০২৪ সালের ০৭ জানুয়ারী রোববার সকাল থেকে শুরু হবে এবং নেতাকর্মীরা জানান এবার বিপুল ভোটে নৌকার বিজয় নিশ্চিত করবেন।



Our Like Page
Developed by: BD IT HOST