July 24, 2026, 8:08 pm
শিরোনামঃ
বহুল প্রতিক্ষিত চন্দ্রগঞ্জ উপজেলার উদ্বোধন,স্বপ্নদ্রষ্টা এম আলাউদ্দিন উপেক্ষিত” জাজিরায় উপজেলা ছাত্রদলের সভাপতি পদে মিঠু আকনকে চান একাংশের নেতাকর্মী কোতোয়ালী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে নগরীর চিহ্নিত ৩ জন ছিনতাইকারী গ্রেফতার নিখোঁজ কিশোরের সন্ধান চায় পরিবার, শাহজাহানপুর থানায় জিডি গণতন্ত্র পুনরুদ্ধারের অংশ হিসেবে শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন গোপালগঞ্জ আদালতের আলোচিত বিচারক মো. সুজন মিয়ার বদলি ডিবির অভিযানে ময়মনসিংহে বিদেশী মদসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার। প্রাইভেটকার জব্দ নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে সাংবাদিকদের এগিয়ে আসতে হবে : ডেপুটি স্পিকার মিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃত্বকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন সাংবাদিক আবুহেনা রাসেলের জানাজা অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

২০ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি উত্তরা

Reporter Name

প্রথম বাংলা – রাজধানীর মতিঝিল এলাকায় অভিযান পরিচালনা করে ২০ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলি টন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা উত্তরা বিভাগ। গ্রেফতারকৃতরা হলো-মোঃ মোয়াজ্জেম ,মোছাঃ শাহেদা ও মোঃ ওয়াসিম খান।

বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবি উত্তরা বিভাগের বিমান বন্দর জো নাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ কায়সার রিজভী কোরায়েশী পিপিএম, ডিএমপি নিউজকে জানান, বৃহস্পতিবার (৩ নভেম্বর ২০২২ খ্রি.) ঢাকা মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে তথ্য আসে কতিপয় ব্যক্তি ফকিরাপুলের ইনার সার্কুলার রোডে গাঁজা ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সহ ওই এলাকায় অভিযানে যাওয়া হয়। বিকাল ৫:৩০ টায় ইনার সার্কুলার রোডের হোটেল ইষ্টার্নের সামনে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে তিনজন পালানোর চেষ্টা করলে তাদের গ্রেফতার করা হয়। আর তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয় ২০ কেজি গাঁজা।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসা বাদে জানা যায় তারা এই গাঁজা পরস্পর মিলে বি-বাড়ীয়ার কসবা থেকে সংগ্রহ করে রাজধানী র মতিঝিলসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বি ক্রি করে থাকে।

ডিএমপির মতিঝিল থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানান গোয়েন্দা এই পুলিশ কর্মকর্তা।

ডিএমপির গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ আকরামুল হোসেনের নির্দেশ নায়,অতিঃ উপ-পুলিশ কমিশনার আছমা আরা জাহানের তত্ত্বাবধানে অতিঃ উপ-পুলিশ কমিশ নার মোঃ কায়সার রিজভী কোরায়েশী পিপিএম, এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।



Our Like Page
Developed by: BD IT HOST