September 1, 2026, 7:36 pm
শিরোনামঃ
চলন্ত ট্রেনে ধর্ষণ, ৯৯৯ নম্বরে ফোনকলে ভুক্তভোগী উদ্ধার গ্রেফতার ১ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা কুমিল্লা জেলা পরিষদ পরিদর্শনে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন খিলক্ষেত যাত্রাবাড়ী তুরাগ ও বংশাল থানার অভিযানে গ্রেফতার ৩৯ ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত আনোয়ারা বেগমের পাশে সিটি প্রশাসক রোকন সরকারের পরিবারের মানবিক সহায়তা দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে : খাদ্যমন্ত্রী দুদকের অনুসন্ধান ও বিভাগীয় ম’মলা চলার মধ্যেই বিএসইসির দুই কর্মকর্তার পদোন্নতি পূর্বধলা সাবরেজিষ্ট্রি অফিসে দুর্নীতির মহোৎসব: হাফিজ-সুজন সিন্ডিকেটের কাছে জিম্মি সেবাগ্রহীতারা শাহজাদপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির আলোচনা সভা সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি: অনিবন্ধিত পোর্টাল ও ফেসবুক পেজের দৌরাত্ম্য
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

৩০ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা-উত্তরা বিভাগ

Reporter Name

প্রথম বাংলা – রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-উত্তরা বিভাগ।গ্রেফতারকৃতরা হচ্ছে – মোঃ আজমীর হোসেন ওরফে সোহাগ, মোঃ জুবায়ের ও মোঃ সাদ্দাম হোসেন।শনিবার (১৮ মার্চ ২০২৩ খ্রি.) সন্ধ্যা ৬:৫০টায় মোহাম্মদপুর থানাধীন বেড়িবাঁধে বসিলা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা-উত্তরা জোনাল টিম।

অভিযানে নেতৃত্ব দেওয়া অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু বিপিএম ডিএমপি নিউজকে বলেন, কতিপয় মাদক কারবারি মোহাম্মদপুর থানার বসিলা মোড় এলাকার নূর-এ-মদিনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃতরা দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করতো।এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা রুজু হয়েছে।ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়ে ন্দা-উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ আকরামুল হোসেনের নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আছমা আরা জাহান বিপিএম-সেবা এর তত্ত্বাবধানে ও উত্তরা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু বিপিএম-এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।



Our Like Page
Developed by: BD IT HOST