November 25, 2026, 7:22 am
শিরোনামঃ
দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামাদি পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ময়মনসিংহে ডেটিং অ্যাপের আড়ালে প্রতারণার ফাঁদ, ডিবি কর্তৃক গ্রেপ্তার ৭ খাদ্য অধিদপ্তরে এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে পোস্টিং পেতে লাখ লাখ টাকা যায় কার পকেটে? ফেসবুকে পোস্টের কারণে একজন সাংবাদিককে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা যায় না: বিএমএসএফ ফরিদপুরে বিএসটিআইয়ের মোবাইল কোর্টে ৩ প্রতিষ্ঠানের ৩০ হাজার টাকা জরিমানা, কারখানা সিলগালা উধাও নয়, হাসিনার নিরাপত্তায় চার রাফাল: রাজনাথ সিং ত্রয়োদশ জাতীয় সংসদের ‘খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত ময়মনসিংহে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ ডিআইজির সুনামগঞ্জের বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ শেখ হাসিনা মাথা কেটে দেওয়ার অধিকার কে দিয়েছে তাকে মোবাইলে ধামকিয়ে, ইভেন আঘাত করেও কিছুই হবে না
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

৫১ তম বিজয় দিবসে রাজশাহী মহানগর যুবলীগের বিভিন্ন কর্মসূচি ঘোষণা

Reporter Name

নিজস্ব প্রতিনিধিঃ স্বাধীন বাংলার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালে এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে সৃষ্টি হয়েছে বাংলাদেশ। লাখো বাঙালির আত্মত্যাগ তিতিক্ষার ফসল আমাদের সোনার বাংলাদেশ। এই সোনার বাংলা’র ৫১ তম বিজয় দিবস উপলক্ষে রাজশাহী মহানগর যুবলীগ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছেন।

বিষয়টি নিশ্চিত করে প্রেস বিজ্ঞপ্তিঃ পাঠিয়েছেন রাজশাহী মহানগর যুবলীগের দপ্তর সম্পাদক- মাহমুদ হাসান খান চৌধুরী ইতু।প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৬ই ডিসেম্বর (শুক্রবার) সকাল ৯ঃ৩০ মিনিটে নগর আওয়ামী লীগের কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্প অর্পণ করবেন। সকাল ১০ঃ০০ মিনিটে নগর আওয়ামী লীগের সাথে একত্বতা প্রকাশ করে বিজয় শোভাযাত্রায় অংশগ্রহন করা হবে।

উক্ত কর্মসূচিতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, রাজশাহী মহানগর শাখার সভাপতি মোঃ রমজান আলী এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশাররফ হোসেন বাচ্চু’র নির্দেশে রাজশাহী মহানগর যুবলীগের সকল নির্বাহী সদস্য ও ওয়ার্ড যুবলীগের সভাপতি-সাধারণ সম্পাদক, আহ্বায়ক-যুগ্ম আহ্বায়ক সহ সকল নেতৃবৃন্দদের যথাসময়ে উপস্থিত হয়ে কর্মসূচি সফল করার জন্য আহ্বান জানানো হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST