July 24, 2026, 6:46 pm
শিরোনামঃ
বহুল প্রতিক্ষিত চন্দ্রগঞ্জ উপজেলার উদ্বোধন,স্বপ্নদ্রষ্টা এম আলাউদ্দিন উপেক্ষিত” জাজিরায় উপজেলা ছাত্রদলের সভাপতি পদে মিঠু আকনকে চান একাংশের নেতাকর্মী কোতোয়ালী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে নগরীর চিহ্নিত ৩ জন ছিনতাইকারী গ্রেফতার নিখোঁজ কিশোরের সন্ধান চায় পরিবার, শাহজাহানপুর থানায় জিডি গণতন্ত্র পুনরুদ্ধারের অংশ হিসেবে শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন গোপালগঞ্জ আদালতের আলোচিত বিচারক মো. সুজন মিয়ার বদলি ডিবির অভিযানে ময়মনসিংহে বিদেশী মদসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার। প্রাইভেটকার জব্দ নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে সাংবাদিকদের এগিয়ে আসতে হবে : ডেপুটি স্পিকার মিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃত্বকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন সাংবাদিক আবুহেনা রাসেলের জানাজা অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

৫১ তম মহান বিজয় দিবসে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

Reporter Name

নিজস্ব প্রতিনিধিঃ ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাঙা লি জাতি পরাধীনতার শিকল ভেঙে প্রথম স্বাধীন তার স্বাদ গ্রহণ করে। এই দিনে ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) নতমস্তকে আত্মসমর্পণ করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। সেই থেকে ১৬ ডিসেম্বর বাঙালির বিজয়ের দিন, বাঙালি জাতির গৌরবের দিন। বিশ্ব মানচিত্রে লাল–সবুজের পতাকার স্থান পাওয়ার দিন,গৌরবোজ্জ্বল মহাঅর্জন এবং পরাধীনতার শৃঙ্খল ভেঙে প্রাণভরে নিঃশ্বাস নেওয়ার দিন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃ ত্বে ১৯৪৮ সাল থেকে ৫২’র ভাষা আন্দোলন,৬৬’র ছয় দফা,৬৯’র গণঅভ্যুত্থান,১৯৭১ এর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ,২৫ মার্চে গণহত্যা শুরু হলে ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা, ১৭ এপ্রিল মুজিবনগর সরকার গঠন এবং রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ৩০ লাখ শহীদ ও দুই লাখ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় স্বাধীন তা। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাক সেনাদের আত্মসমর্পণের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয়।।৩০ লাখ শহীদের রক্ত আর ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে স্বাধীনতা ধরা দেয় বাঙালির জীবনে।সেই হিসাবে বিজয়ের ৫১ বছর পূর্তির দিন আজ।

বিজয় দিবসের প্রথম প্রহরে রাজশাহীর ভুবন মোহন পার্ক শহিদ মিনারে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাব।শুক্রবার (১৬ ডিসেম্বর) রাত ১২টা এক মিনিটে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।এরপর নেতৃবৃন্দ ১ মিনিট নিরবতা পাললের মাধ্যমে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করে একাত্তরে আত্মোৎসর্গকৃত শহীদ ও অকুতোভয় বীর মুক্তিসেনাদের প্রতি।এসময় তারা স্বাধীনতা যুদ্ধে সকল শহীদদের রুহের মাগফিরাত কমনা করেন।

এসময় উপস্থিত ছিলেন,রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে র সভাপতি আবু কাওসার মাখন,সিনিয়র সহঃ সভা পতি সামসুল ইসলাম,সাধারণ সম্পাদক মোঃ রেজা উল করিম,যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন, কোষাধ্যক্ষ ওদুদুজ্জামান সুবাস,নির্বাহী সদস্য শাহি নুর রহমান সোনা,সদস্য নিহাল খান,সুমন হোসেন, মানিক, আদিল প্রমুখ।



Our Like Page
Developed by: BD IT HOST