August 2, 2026, 10:41 pm
শিরোনামঃ
সেকুল ইসলাম খানের শুভ জন্মদিন উদযাপনে ,কেক কাটা ও শুভকামনায় মুখর ছিলো দওপাড়া জামে মসজিদে জুম্মা নামাজ সময় মাদক কারবারিকে ধরে দেওয়া অনুরোধ করছি চন্দ্রগঞ্জ থানা ওসি পুটিয়া ইউনিয়ন এর প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান স্থানীয় জনগণের আওয়ামীলীগের ধুসর খাদ্য কর্মকর্তা ইশরাত আহমেদ পাভেল বিএনপি সাজার চেস্টা পুলিশ ক্রীড়া ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখতে চায় : আইজিপি বায়তুল মোকাররমে অভিযান:বিপুল পরিমাণ ধারালো দেশীয় অস্ত্র উদ্ধারসহ গ্রেফতার ৩ সেনবাগে বিএনপির উদ্যোগে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত অননুমোদিত ভবন নির্মাণে কোনো ছাড় বা আপস নয় : গণপূর্ত প্রতিমন্ত্রী বাঁশখালীতে সংঘর্ষের ঘটনায় পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপ; জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত চট্টগ্রাম ওয়াসার পানির সাথে ভাসিয়ে গেল ৮৬ কোটি টাকা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

৫ সাংবাদিককে বরখাস্তের কারণ জানালো সময় টিভি

Reporter Name

স্টাফ রিপোর্টার:

পাঁচজন সাংবাদিককে চাকরি থেকে অব্যাহতি দেয়ার সাথে কোনো রাজনৈতিক দল বা সংগঠনের সংযুক্তি নেই বলে জানিয়েছে সময় টিভি কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানের শৃঙ্খলা, সুনাম রক্ষা এবং কর্মীদের স্বার্থ সংরক্ষণেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানায় এই বেসরকারি টেলিভিশন।

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে এক বিবৃতিতে এসব কথা জানায় সময় টেলিভিশন কর্তৃপক্ষ। বিবৃতিটি সংবাদ আকারে সময় টেলিভিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়, জুলাই বিপ্লবের আগপর্যন্ত সময় টেলিভিশন পরিচালনার সঙ্গে ‌‘সিটি গ্রুপ’ কখনোই যুক্ত ছিলো না। ‌সিটি গ্রুপ গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। তাই সিংহভাগ অংশীদারিত্ব থাকার পরেও সময় টেলিভিশন পরিচালনায় সিটি গ্রুপ কখনই কোনো প্রকার হস্তক্ষেপ করেনি। সিটি গ্রুপ সর্বদাই ছিল বিনিয়োগকারীর ভূমিকায়।

প্রতিষ্ঠানের পক্ষ থেকে আরও বলা হয়, সাংবাদিকদের পেশাদারিত্বের প্রতি এই শিল্প প্রতিষ্ঠান শ্রদ্ধাশীল। তবে জুলাই-আগস্টের ছাত্র জনতার বিপ্লবে সময় টেলিভিশনের সম্পাদকীয় নীতিতে সিটি গ্রুপও বিব্রতবোধ করেছে। শিল্পগোষ্ঠীর অংশীপ্রতিষ্ঠানকেও সমালোচনার ভাগীদার হতে হয়েছে। তাই ৫ আগস্টের পর সিটি গ্রুপ সময় টেলিভিশনে তার অংশীদারিত্বের ভিত্তিতে পরিচালন দায়িত্ব নিতে উদ্যোগী হয়। বিষয়টি উচ্চ আদালতের মাধ্যমে সমাধান হয়েছে।

এছাড়া বলা হয়, পেশাজীবীরাই সময় টিভি পরিচালনা করে আসছিল। বৈষম্যবিরোধী ছাত্রদের পক্ষে গত ১৮ ডিসেম্বর হাসনাত আবদুল্লাহ, সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে দেখা করেন। এসময় তিনি সময় টেলিভিশনের বিষয়ে তার পর্যবেক্ষণ জানান। তিনি মৌখিকভাবে কয়েকজন সংবাদকর্মীর বিতর্কিত ভূমিকা নিয়েও কথা বলেন।

হাসনাত আবদুল্লাহর অবস্থানকালে সময় টেলিভিশনের শেয়ার লেনদেন বিষয়টি আলোচনায় আসেনি বলেও জানানো হয় বিবৃতিতে। বলা হয়, তালিকা মাফিক সময় টেলিভিশনের কর্মী চাকরিচ্যুত করার হুমকি দেয়ার বিষয়টিও অপ্রাসঙ্গিক।

সময় টেলিভিশনের সহকর্মীসহ সকলের স্মরণে থাকার কথা, পরিচালনা বোর্ডের দায়িত্বে পরিবর্তন আসার পর, সময় টেলিভিশনের পরিচালনা বোর্ডের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেয়া হয়েছিল, দেশ ও সময় টিভির স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক হয়, এমন কোনো কাজের সঙ্গে জড়িতদের স্বাগত জানান হবে না। তারই ধারাবাহিকতায় কয়েকজন সহকর্মী সময় টিভি থেকে অব্যাহতি নেন বা দেয়া হয়।



Our Like Page
Developed by: BD IT HOST