৭৭ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা মতিঝিল বিভাগ
Reporter Name
Update Time :
Sunday, August 16, 2026
/
98 Time View
/
Share
প্রথম বাংলা : রাজধানীর শ্যামপুরে অভিযান পরিচালনা করে ৭৭ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মতিঝিল বিভাগ।
গ্রেফতারকৃতের নাম- ১। মোঃ সোহেল সরদার (৩৮)।
গোয়েন্দা মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, শনিবার (১৫ আগস্ট) রাত আনুমানিক ১০:০৫ ঘটিকায় গোয়েন্দা মতিঝিল বিভাগের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শ্যামপুর থানাধীন পশ্চিম ধোলাইপাড় এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে ৭৭ কেজি গাঁজাসহ মোঃ সোহেল সরদারকে গ্রেফতার করা হয়। এসময় একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গোয়েন্দা মতিঝিল বিভাগ সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত সোহেল সরদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৯টি সহ বিভিন্ন আইনে ২০টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে শ্যামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।