October 14, 2026, 8:31 pm
শিরোনামঃ
খাদ্যের মান যাচাইয়ের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু শাহজাদপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী শারদীয় দুর্গাপূজা: চকরিয়ার উপজেলা ও পৌরসভার মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিভিন্ন জেলায় খাদ্যগুদামে অনিয়ম-দুর্নীতির অভিযোগ চট্টগ্রামে সিআইডির সাইবার পুলিশ সেন্টার এর উদ্বোধন ময়মনসিংহে বিশ্ব মান দিবস পালিত চকরিয়ায় পাওনা টাকা চাওয়ায় রাজমিস্ত্রির মাথা ফাটালো সন্ত্রাসীরা, বৃদ্ধা মা ও বোনকেও পিটিয়ে জখম আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কক্সবাজার পাহাড়তলীতে ঝুলন্ত লাশ উদ্ধার

Reporter Name

ইকরামুল হক- বিশেষ প্রতিনিধি:

কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকার একটি টমটম গ্যারেজ থেকে আবদুল হাকিম (৪০) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পাহাড়তলী এলাকার আনোয়ার গ্যারেজ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আবদুল হাকিম ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের বাসিন্দা।

নিহতের পরিবারের দাবি, অটোরিকশা চুরির ঘটনাকে কেন্দ্র করে গ্যারেজে আটকে রেখে নির্যাতনের পর তাকে হত্যা করা হয়েছে।

স্থানীয় জনপ্রতিনিধি ওসমান সরওয়ার টিপু জানান, কিছুদিন আগে গ্যারেজ মালিক আনোয়ারের কাছ থেকে নিজ জিম্মায় এক চালককে অটোরিকশা ভাড়া নিয়ে দেন আবদুল হাকিম। পরে ওই অটোরিকশা নিয়ে চালক পালিয়ে গেলে গ্যারেজ মালিক আনোয়ার হোসেন ক্ষিপ্ত হয়ে আবদুল হাকিমকে গ্যারেজে আটকে রেখে নির্যাতন চালান একপর্যায়ে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

তবে ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা, তা নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী তিনি জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে কক্সবাজার সদরহাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতি বেদন ও তদন্তের পর ঘটনার মূল রহস্য উন্মোচিত হবে।



Our Like Page
Developed by: BD IT HOST