— মোহাম্মদ মেজবাহ উদ্দিন, বরগুনা জেলা প্রতিনিধি
আজ বরগুনায় বরগুনায় উন্নয়ন সংস্থা হীড বাংলা দেশ কর্তৃক মেধাবী ছাত্র – ছাত্রী দের মাঝে উপবৃত্তি ও সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা অনুষ্ঠানে মোট ৫৩ জন জিপিএ – ৫ প্রাপ্ত ও ১৪৩ জন জিপিএ – ৪ প্রাপ্তদের মাঝে উপবৃত্তি ও ক্রেস্ট প্রদান করা হয়। এ সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হীড বাংলাদেশের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন। প্রধান অতিথি ছিলেন বরগুনা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরি ষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর কবির,
বিশেষ অতিথি ছিলেন,বীর মুক্তিযোদ্ধা মোঃ শামসুল হক শানু,মোঃ মোশাররফ হোসেন,চেয়ারম্যান আায় লা পাতাকাটা ইউনিয়ন, গাজী শামসুল হক প্রাক্তন চেয়ারম্যান,আয়লা পাতাকাটা ইউনিয়ন,অদ্বৈত বিশ্বাস,কেন্দ্রীয় ব্যবস্থাপক,দেলোয়ার হোসেন, সমন্বয়কারী হীড বাংলাদেশ ও আরও গন্যমান্য ব্যক্তিবর্গ।
উপবৃত্তি হিসেবে জিপিএ -৫ প্রাপ্ত প্রত্যেককে ৫ হাজার টাকা ও জিপিএ – ৪ প্রাপ্ত প্রত্যেককে ৪ হাজার টাকা ও সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর কবির ছাত্র – ছাত্রীদের আগামী দিনের সুনাগরিক হিসেবে পথ চলার নির্দেশনা প্রদান করেন। তিনি আরও বলেন সমাজকে মাদক ও দুর্নীতি মুক্ত রেখে কাজ করতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের জাতীর কর্নধার। সবশেষে হীড বাংলাদেশের নির্বাহী পরিচালক আনেয়ার হোসেন সকলকে ধন্যবাদ দিয়ে শেষ করেন।